ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

হিলিতে ট্রেনে কাটা পড়ে বুকিং সহকারীর মৃত্যু

Astha DESK
  • আপডেট সময় : ০৭:৪৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩
  • / ১০৯৫ বার পড়া হয়েছে

হিলিতে ট্রেনে কাটা পড়ে বুকিং সহকারীর মৃত্যু

জয়নাল আবেদীন জয়/জয়পুরহাট প্রতিনিধিঃ

দিনাজপুরের হিলিতে ট্রেনে কাটা পড়ে রেলওয়ের বুকিং সহকারী নয়ন মিয়ার (৩৩) মৃত্যু হয়েছে। আজ রোববার (২০ আগস্ট) দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়। নয়ন মিয়া হিলির গোবিন্দপুর গ্রামের তোরাব আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন হিলি রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলাম।

পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, আজ দুপুর ১২টার দিকে বুকিং সহকারী নয়ন মিয়া ডিউটি শেষে রেললাইন দিয়ে পাশের স্টেশন ডাঙ্গাপাড়ায় নিজ বাড়িতে যাচ্ছিলেন। এসময় তিনি ডাঙ্গাপাড়া রেলস্টেশনের কাছে চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রুপসা ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রফিকুল ইসলাম আরও বলেন, ‘এ ব্যাপারে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ট্যাগস :

হিলিতে ট্রেনে কাটা পড়ে বুকিং সহকারীর মৃত্যু

আপডেট সময় : ০৭:৪৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩