ঢাকা ০৬:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

‘হৃদয় ভাঙছে আমার’, করোনা পরিস্থিতি নিয়ে

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১২:৪৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১
  • / ১০৫৪ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্কঃ

প্রিয়াঙ্কা চোপড়ার মন খারাপ। আজকাল বিষণ্ণতায় কাটছে দিন। সাংসারিক জীবন নিয়ে মন খারাপ না তার। ভারতের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রিয়াঙ্কার দিন কাটছে উৎকণ্ঠায়।

ভারতে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। নেই পর্যাপ্ত টিকা। অক্সিজেনের অভাবে রাস্তায় ছটফট করে মারা যাচ্ছে মানুষ। গণচিতা জ্বলছে দিল্লিতে। এমন হৃদয়বিদারক দৃশ্য সহ্য করতে পারছেন না প্রিয়াঙ্কা। প্রতি মুহূর্তে হৃদয় ভাঙছে তার। সামাজিক যোগাযোগমাধ্যমে এমনটাই জানালেন তিনি।

[irp]

টুইটারে প্রিয়াঙ্কা লিখেছেন, “হৃদয় ভাঙছে আমার। ভারত করোনার সঙ্গে যুদ্ধ করছে। আমেরিকা ৫৫০ মিলিয়ন টিকা পাঠাচ্ছে, যা প্রয়োজনের থেকেও বেশি। অ্যাস্ট্রাজেনেকাকে বিশ্বে ছড়িয়ে দেওযার জন্য ধন্যবাদ। তবে আমাদের দেশের অবস্থা সংকটজনক। জরুরি ভিত্তিতে ভারতের জন্য টিকা দেওয়া সম্ভব ভ্যাক্সলাইভ?’’

প্রিয়াঙ্কার এই টুইটের পরই ক্ষোভ আছড়ে পড়েছে নেটিজেনদের মধ্যে। ভারতের করোনা পরিস্থিতি নিয়ে দেরিতে উদ্বেগ জানানোয় ক্ষোভ প্রকাশ করেছেন তারা। কেউ কেউ বলছেন, ভারত ছেড়ে আমেরিকার মতো দেশে থেকে দেরিতে ঘুম ভাঙবে এটাই স্বাভাবিক। কেউ তো আবার তার এই পোস্টকে আদিখ্যেতা বলছেন।

মার্কিন গায়ক নিক জোনাসের সঙ্গে বিয়ের পর থেকে আমেরিকায় স্থায়ী হয়েছেন প্রিয়াঙ্কা। ভারতে খুব বেশি আসেন না তিনি। ফলে ভারতের সঙ্গে তার সম্পর্ক দিন দিন ফিকে হচ্ছে।

ট্যাগস :

‘হৃদয় ভাঙছে আমার’, করোনা পরিস্থিতি নিয়ে

আপডেট সময় : ১২:৪৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১