ঢাকা ০১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo কুমিল্লায় পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় আটক-১৯ Logo কর কমিয়ে রাজস্ব বৃদ্ধির ছায়া বাজেট দিল জামায়াত Logo নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী Logo জামায়াত আমিরের সঙ্গে বৈঠক করে আনন্দিত মার্কিন রাষ্ট্রদূত Logo আবারও ইসলামী ব্যাংকে দখলকারী চক্রের দৃষ্টি পড়েছে : বিরোধীদলীয় নেতা Logo প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ : অধ্যাপক ডোনার Logo পুশ ইনের বিরুদ্ধে কর্মসূচি দেবে জামায়াত জোট Logo পুলিশ হত্যা করেছি–ঘোষণা দেওয়া সেই মাহাদী এবার আশ্রয় নিলেন থানায় Logo সন্ত্রাসীদের হামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী রবিন নিহত Logo একনেকে অনুমোদন পায়নি চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

১২ মার্চ চালু হচ্ছে হজ হেল্পলাইন

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ১১:৩০:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০২৩
  • / ১০৮০ বার পড়া হয়েছে

চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে আগামী ১২ মার্চ থেকে হজযাত্রীদের সুবিধার্থে ‘হজ হেল্পলাইন’ চালু করতে যাচ্ছে সরকার। হেল্পলাইন নম্বরটি হলো ১৬১৩৬। এ নম্বরে কল করে হজ গমনেচ্ছুরা বিভিন্ন তথ্য ও সেবা নিতে পারবেন।

বৃহস্পতিবার (২ মার্চ) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

বিষয়টি নিশ্চিত করে ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মতিউল ইসলাম বলেন, আমরা হেল্প লাইনের মাধ্যমে হজ গমনেচ্ছুদের সব ধরনের তথ্য প্রদান করবো। কবে ভিসা হবে, নিবন্ধন কীভাবে করতে হয়, নাম ভুল করলে কীভাবে সংশোধন করতে হয়।

তিনি আরও বলেন, হজ কার্যক্রম নিয়ে নানা ধরনের তথ্য থাকে, যেগুলো মানুষ জানতে চায়—এসব বিষয়ে পরামর্শের জন্য হেল্প লাইনে ফোন করতে পারবে। বর্তমানে হজ কল সেন্টারভিত্তিক শর্ট কোর্ড (হজ হেল্পলাইন) ১৬১৩৬ পরীক্ষামূলকভাবে চালু আছে।

ট্যাগস :

১২ মার্চ চালু হচ্ছে হজ হেল্পলাইন

আপডেট সময় : ১১:৩০:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০২৩