ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

অডিও গান প্রকাশের ব্যতিক্রমী উদ্যোগ।

News Editor
  • আপডেট সময় : ০৪:৩২:৪১ অপরাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১
  • / ১০৫৯ বার পড়া হয়েছে

অডিও গান প্রকাশের ব্যতিক্রমী উদ্যোগ।

সিয়াম সরকার জান, বিনোদন প্রতিনিধি:
গান শোনার বিষয়। এখন দেখারও বিষয় হয়ে গেছে। আগে সিডি কিনে গান শোনা হতো। সে সময় আর এ সময়ের পার্থক্য বিশাল। সে সময় একটা সিডির জন্য যে উন্মাদনা ছিলো এখন সেটা কেমন যেনো মলিন হয়ে গেছে।

তো সেই সময়টাকে ফিরিয়ে আনার চেষ্টাতেই শান শায়েক, লুৎফর হাসান ও ফাহমিদা নবী একটি ব্যতিক্রম ধর্মী উদ্যোগ নিয়েছেন। তবে এবার আর থাকছে না কোনো সিডি বা ক্যাসেট। কোনো মিউজিক ভিডিও থাকছে না।

শুধুই অডিও গান।

ইতোমধ্যে তিনটি গানের প্রি অর্ডার ক্যাম্পেইন শুরু হয়ে গেছে।

একটি গান গেয়েছেন লুৎফর হাসান। আরেকটি ফাহমিদা নবী ও আরেকটি গান গেয়েছেন শান শায়েক।

অডিও শ্রোতাদের কাছে ইমেইলে পৌঁছে দেয়া হবে গানগুলো তবে এর জন্য দিতে হবে কিছু সম্মানী।

শান শায়েক বলেন, আসলে আমরা বর্তমানে আগের সেই মূল্যায়নটা পাচ্ছি না। আমাদের এখানে তেমন কোনো অডিও প্লাটফর্ম নেই। যার কারণে অডিও শিল্পটা হুমকির মুখে। তো বাঁচিয়ে তো রাখতে হবে তাই না? সেই দিক থেকেই মূলত এই উদ্যোগ গ্রহন করা। সাড়া ভালোই পাচ্ছি। ইতোমধ্যে ৫০ জনের বেশী মানুষ গানগুলো কিনেছেন। ভালোই লাগছে। শিঘ্রই মিউজিক আর্ট নামে একটা একটা অডিও প্লাটফর্ম আনবো। আশা করি, অডিও শিল্পের এই মন্দাভাব দূর হয়ে যাবে। আসলে আমাদের সবার এক হয়ে উদ্যোগ গ্রহনের এটাই সময়৷ দেখি কী হয়।

[irp]

ট্যাগস :

অডিও গান প্রকাশের ব্যতিক্রমী উদ্যোগ।

আপডেট সময় : ০৪:৩২:৪১ অপরাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১