ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জনপ্রতিনিধিদেরকে বাদ দিয়ে দলীয় লোক দিয়ে ত্রাণ বিতরণের নির্দেশ ইউএনও’র Logo ইউনুচ সরকারের ব্যয় বিতর্কে অনিশ্চয়তায় পাতাল মেট্রো রেল প্রকল্প Logo রাজপথে ফিরছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ! Logo ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইন-সুফল পাচ্ছে দেশ Logo জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি Logo সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, বাধা নেই কারামুক্তিতে Logo নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক করছে ভারত Logo জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর: কারামুক্তিতে নেই বাধা Logo ঘুষ চাওয়ার ঘটনা সামনে আসায় আইসিটি’র বিচারপ্রক্রিয়ার উপর আস্থা কমবে Logo অভিযোগ-প্রশ্নে জর্জরিত জুলাই হত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

অন্তরঙ্গতা নিয়ে নুসরতের বিস্ফোরক মন্তব্য

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১০:০২:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৬ জুন ২০২১
  • / ১০৬৩ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্কঃ টলিপাড়ায় একটাই খবর সকলের মুখে মুখে, ‘নুসরত মা হতে চলেছেন’। ভারতীয় গণমাধ্যম আগেই জানিয়েছিল, অভিনেত্রী নুসরত জাহান এক মাসের অন্তঃসত্ত্বা। সেই সুখবর ছড়িয়ে পড়েছে দিকে দিকে। তবে শনিবারই (৫ জুন) তাঁর ইনস্টাগ্রামে এমন এক স্টোরি নজরে এলো- যা ধোঁয়াশায় ফেলেছে সকলকে।

মা হওয়ার খবর সামনে আসার পর থেকে একের পর এক ইনস্টা স্টোরি পোস্ট করে চলেছেন নুসরত। নেটনাগরিকরা মনে করছেন, নিজের মনের কথাই রূপকের মাধ্যমে প্রকাশ করছেন এই সাংসদ নায়িকা। তাঁর এবারের বিষয় অন্তরঙ্গতা।

নুসরত লিখলেন, তাঁর কাছে অন্তরঙ্গতা মানে যৌনতা নয়, সততা। ‘যখন কেউ নিজে বোঝেন যে তাঁর জীবনের সত্যিটা কাউকে বলা যায়, তখন তাঁর সামনে দাঁড়িয়ে নিজেকে মেলে ধরা যায়। তাঁর অভিব্যক্তি দেখে যদি নিজেকে সুরক্ষিত মনে হয় তবেই তা অন্তরঙ্গতা।’

এর পরেই হলিউড ছবি ‘দ্য টোয়াইলাইট সাগা’-র একটি দৃশ্য পোস্ট করেন সন্তানসম্ভবা নুসরত, পুরো ছবি থেকে ২২ সেকেন্ড বেছে ইনস্টা স্টোরিতে দিয়েছেন নায়িকা। যেখানে ছবির নায়ক রবার্ট প্যাটিনসন বলছেন, ‘‘আমি চাই না তুমি এসো’। কেন এমন সংলাপ তুলে ধরলেন অভিনেত্রী? কার উদ্দেশে এমন কথা মাথায় এলো তাঁর?

রবার্টের প্যাটিনসনের সংলাপের পরেই নায়িকা ক্রিস্টেন স্টুয়ার্ট বলছেন, ‘‘তুমি চাও না আমি আসি?’’ নায়কের উত্তর, ‘‘না’’। ছবিতে এই দৃশ্যটি আদতে প্রেমের কথাই বলে। প্রেমে বাধার কথা বলে। বিরহের কথা বলে। কিন্তু বাস্তবে কার জন্য বিরহী নুসরত?

[irp]

এই দৃশ্যটুকুর মাধ্যমেই কি নিজের জীবনের ইঙ্গিত দিয়ে গেলেন নুসরত? শনিবারই সংবাদ মাধ্য়মকে নিখিল জানিয়েছেন, ‘আমি আর নুসরত ৭ মাস ধরে আলাদা থাকছি, আমার জীবনে ওর কোনও জায়গা নেই।’ অনুরাগীদের মতে, নুসরতের এই পোস্ট এরই উত্তর দিয়ে গেল। সকলকে বুঝিয়ে দিয়ে গেল তিনি নিখিলের কাছে ফিরতে চাইলেও নিখিল তাঁকে প্রত্যাখ্যান করেন।

অভিনেতা ইয়াশ দাশগুপ্তের সঙ্গে তাঁর প্রেম এখন শিরোনামে। তাঁদের একসঙ্গে দেখতে পাওয়া যায় নানা অনুষ্ঠানে, আড্ডায় অথবা এক গাড়িতে। প্রথমে লুকোছাপা চললেও অনলাইন মাধ্যমে এখন তাঁরা যথেষ্ট প্রকাশ্যে নিয়ে আসছেন নিজেদের প্রেম গাঁথাকে। ইয়াশের সঙ্গেই অভিনেত্রী তাঁর নতুন জীবন শুরু করতে চলেছেন বলে গুঞ্জন টলিপাড়ায়। নতুন জীবনের আনন্দে নুসরত শুক্রবারই একটি লেখা দিয়েছিলেন ইনস্টাগ্রামে, ‘তুমি তোমার মতো করে প্রস্ফুটিত হবে’।

কিন্তু সন্তানের জনকের নাম জানার জন্য উতলা ভক্ত এবং অনুরাগীরা। প্রশ্নের উত্তর পাওয়ার জন্য মরিয়া হয়ে অনেকে আবার আক্রমণ করছেন অভিনেত্রীকে। তাঁর স্বামী নিখিল জৈন এবং প্রেমিক ইয়াশ দাশগুপ্তের সঙ্গে তাঁর সম্পর্কের সমীকরণ নিয়ে কটাক্ষও চলছে ক্রমাগত।

[irp]

ট্যাগস :

অন্তরঙ্গতা নিয়ে নুসরতের বিস্ফোরক মন্তব্য

আপডেট সময় : ১০:০২:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৬ জুন ২০২১