ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

অন্তর্বর্তী সরকারের সময় দেশে বেড়েছে দারিদ্রতা: প্রধানমন্ত্রী

Astha DESK
  • আপডেট সময় : ০৬:৩২:৩৫ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • / ১০৩২ বার পড়া হয়েছে

অন্তর্বর্তী সরকারের সময় দেশে বেড়েছে দারিদ্রতা: প্রধানমন্ত্রী

আস্থা ডেস্কঃ

বর্তমানে দেশে প্রচলিত ৯৫টিরও বেশি সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সহায়তা প্রদান করা হয়। এরপরেও দারিদ্র্যের হার কাঙ্ক্ষিতরূপে হ্রাস পায়নি। বরং আমরা দেখেছি, বিগত ১৮ মাসে দরিদ্রের সংখ্যা বেড়েছে, বিভিন্ন পরিসংখ্যানে যা এসেছে।

আজ বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুযায়ী, নাগরিকদের সামাজিক অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব। ফ্যামিলি কার্ড কার্যক্রম এই দায়বদ্ধতাকে আধুনিক ডিজিটাল কাঠামোর মধ্যে বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্রে রূপান্তরের হাতিয়ার বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। এই কর্মসূচির মূল দর্শনই হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

অন্তর্বর্তী সরকারের সময় দেশে বেড়েছে দারিদ্রতা: প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৬:৩২:৩৫ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬