ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

অন্তর্বর্তী সরকার নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই: হাইকোর্ট

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ০১:০৮:০৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
  • / ১০৭২ বার পড়া হয়েছে
সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নিয়ে অন্তর্বর্তী সরকারের শপথ চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে আদেশ দিয়েছেন হাইকোর্ট।

এ-সংক্রান্ত বিষয়ে দায়ের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার (১৩ জানুয়ারি) হাইকোর্ট বেঞ্চ এ রিট খারিজ করে দেন।

পর্যবেক্ষণে আদালত বলেন, বাংলাদেশের জনগণ অন্তর্বর্তী সরকারকে বৈধ বলে মেনে নিয়েছে, কাজেই এ নিয়ে বিতর্ক থাকতে পারে না। এছাড়া আন্তর্জাতিক মহলও অন্তর্বর্তী সরকারকে মেনে নিয়েছে, সুতরাং এ নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই।

তবে রিটকারী আইনজীবী মুহসিন রশিদ এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন বলে জানিয়েছেন।

ট্যাগস :

অন্তর্বর্তী সরকার নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই: হাইকোর্ট

আপডেট সময় : ০১:০৮:০৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫