ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জনপ্রতিনিধিদেরকে বাদ দিয়ে দলীয় লোক দিয়ে ত্রাণ বিতরণের নির্দেশ ইউএনও’র Logo ইউনুচ সরকারের ব্যয় বিতর্কে অনিশ্চয়তায় পাতাল মেট্রো রেল প্রকল্প Logo রাজপথে ফিরছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ! Logo ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইন-সুফল পাচ্ছে দেশ Logo জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি Logo সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, বাধা নেই কারামুক্তিতে Logo নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক করছে ভারত Logo জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর: কারামুক্তিতে নেই বাধা Logo ঘুষ চাওয়ার ঘটনা সামনে আসায় আইসিটি’র বিচারপ্রক্রিয়ার উপর আস্থা কমবে Logo অভিযোগ-প্রশ্নে জর্জরিত জুলাই হত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

অবশেষে নতুন প্রেমের কথা স্বীকার নুসরাতের!

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১১:২৩:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২ জুন ২০২১
  • / ১০৬৪ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্কঃ অনেক দিন ধরেই চাউর টলিউডের তারকা নুসরাত জাহান ও যশ দাশগুপ্ত প্রেমে মজেছেন; চলছে তাদের ডুবুপ্রেম। তবে বিষয়টি প্রকাশ্যে স্বীকার করছিলেন না তারা।

আর লুকিয়ে নয়, এবার সরাসরিই নিজেদের সম্পর্কে সিলমোহর দিয়ে দিলেন নুসরাত জাহান! যশকে নিয়ে ডেট করছেন তিনি, মেনে নিলেন সে কথা, অন্তত নায়িকার ইনস্টাগ্রাম স্টোরি তেমন কথাই বলছে।

আজ (১ জুন) ভারতীয় ইংরেজি সংবাদপত্র কলকাতা টাইমস এক সমীক্ষা প্রকাশিত করেছে। যেখানে টলিউডের সবচেয়ে ‘কাঙ্ক্ষিত’ নারীর তালিকায় তিন নম্বরে জায়গা করে নিয়েছেন নুসরাত। আর সেখানে স্পষ্টভাবে নায়িকার রিলেশনশিপ স্ট্যাটাস লেখা রয়েছে- ‘ডেটিং যশ দাশগুপ্ত’। নুসরাত নিজে প্রতিবেদনের সেই অংশ ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে ধন্যবাদ জানিয়েছেন সংশ্লিষ্ট সংবাদমাধ্যমকে!

[irp]

এতেই চোখ কপালে উঠেছে নেটিজেনদের। এখানেই শেষ নয়, দুজনের মনের বাগানে যে পায়রা উড়ছে তা নানাভাবে বুঝিয়ে দিচ্ছেন দুজনেই।

সম্প্রতি ইনস্টাগ্রামে এক পায়রার ছবি দিয়েছিলেন যশ। তাকে নতুন বন্ধু বলেও পরিচয় করিয়ে দিয়েছিলেন। আজ নুসরাতের ইনস্টাগ্রামেও উঠে এলো সেই নতুন বন্ধুর ছবি। আবার আজকেই এই চর্চিত যুগলের স্টোরিজুড়ে বাড়ির সাজানো ফুলের বাগানের ছবি। সেখান থেকে অনেকেরই প্রশ্ন- তবে কি একসঙ্গেই থাকছেন ‘যশরত’?

উল্লেখ্য, বছর দুয়েক আগে নিখিল জৈনের সঙ্গে প্রেমের সম্পর্ক থেকে বিয়েতে জড়ান টলিউডের জনপ্রিয় এ নায়িকা ও সংসদ সদস্য। কিন্তু বিয়ের এক বছর পর আচমকাই ছন্দপতন ঘটে। জানা যায়, নিখিল-নুসরাতের দাম্পত্য সম্পর্কে চিড় ধরেছে।

এরপরই যশের সঙ্গে নুসরাতের ঘনিষ্ঠতার গুঞ্জন ছড়িয়ে পড়ে।

অন্যদিকে, টিভি সিরিয়াল ‘বোঝে না সে বোঝে না’ থেকে লাইমলাইটে এসেছেন অভিনেতা যশ দাশগুপ্ত। গত বছর থেকেই নুসরাতের সঙ্গে নানা স্থানে ঘুরতে এবং অনুষ্ঠানে উপস্থিত হতে দেখা গেছে তাকে।

ট্যাগস :

অবশেষে নতুন প্রেমের কথা স্বীকার নুসরাতের!

আপডেট সময় : ১১:২৩:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২ জুন ২০২১