ঢাকা ০৮:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

অসুস্থ সাংবাদিক মাসুদ কামালকে তারেক রহমানের ফোন

Astha DESK
  • আপডেট সময় : ০৯:৫০:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • / ১১৩০ বার পড়া হয়েছে

অসুস্থ সাংবাদিক মাসুদ কামালকে তারেক রহমানের ফোন

স্টাফ রিপোর্টারঃ

রাজনৈতিক বিশ্লেষক ও সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল-এর পরিপূর্ণ সুস্থতা কামনা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ শনিবার সন্ধ্যায় (২৮ জুন ) লন্ডন থেকে টেলিফোনে তারেক রহমান অসুস্থ মাসুদ কামাল-এর শারিরীক বিষয়ের সার্বিক খোঁজ-খবর নেন।

সিনিয়র এই সাংবাদিককের প্রতি নিজের সহমর্মিতা প্রকাশ করেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান। পাশাপাশি দেশের চলমান রাজনীতি ও আগামীর ভাবনা নিয়ে কিছুক্ষণ টেলিফোনে কথা বলেন তারেক রহমান।

এছাড়া মাসুদ কামাল-এর সহধর্মিণী সাংবাদিক শাকিলা সুলতানা স্বাতী’র সাথেও কথা বলেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

এসময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য জাহিদুল ইসলাম রনি ও জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি জামিল হোসেন।

প্রসঙ্গত, সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা শেষে ডাক্তারের পরামর্শে নিজ বাসায় বিশ্রামে আছেন।

ট্যাগস :

অসুস্থ সাংবাদিক মাসুদ কামালকে তারেক রহমানের ফোন

আপডেট সময় : ০৯:৫০:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫