আইনের পথে সালমানের ‘রাধে’
- আপডেট সময় : ১০:৩৪:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মে ২০২১
- / ১০৫২ বার পড়া হয়েছে
বিনোদন ডেস্কঃসালমান খানের নতুন সিনেমা ‘রাধে: দ্য মোস্ট ওয়ান্টেড ভাই’ এবারের ঈদে মুক্তি পেয়েছে। ভারতের স্ট্রিমিং সাইট জি ফাইভে মুক্তি পেয়েছিলো এটি।
তবে বেশ কিছু অনলাইন প্লাটফর্ম এ সিনেমাটি পাইরেসি করেছে বলে অভিযোগ উঠেছে। যার কারণে আইনের পথে হাঁটতে হচ্ছে স্ট্রিমিং সাইট জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজকে। কেননা এ থেকে পরিত্রাণ পেতে ভারতের সাইবার সেলে অভিযোগ পত্র দাখিল করেছে তারা।
[irp]
জি এন্টারটেইনমেন্ট তাদের এক বিবৃতিতে জানায়, ‘রাধে’ সিনেমার পাইরেটেড সংস্করণ ইতোমধ্যেই হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামসহ বিভিন্ন মেসেঞ্জার প্লাটফর্মে দেখা গেছে। জি ইন্টারটেনমেন্ট ভারতের সাইবার সেলে অফিশিয়ালি অভিযোগপত্র দাখিল করেছে।
এদিকে অভিযোগ পেয়েই কাজে নেমেছে সাইবার সেল। তাদের পক্ষ থেকে নিশ্চয়তা দেয়া হয়েছে, সিনেমাটি পাইরেটেড করতে যারা জড়িত তাদের নাম্বার ট্রেকিং করা হচ্ছে। অভিযুক্তদের খুব দ্রুতই শাস্তির আওতায় নিয়ে আসবে বলেও আশ্বস্ত করেছে তারা।
প্রসঙ্গত, ১৩ তারিখে সিনেমাটি মুক্তির প্রথম দিনেই রেকর্ড ভিউ অর্জন করেছে। সালমানের সঙ্গে এ সিনেমায় আরো অভিনয় করেছেন দিশা পাটানি, জ্যাকি শ্রফ, রণদীপ হুডা।
[irp]


























