ঢাকা ০২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আজ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন

Astha DESK
  • আপডেট সময় : ০২:০৫:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • / ১০৩১ বার পড়া হয়েছে

আজ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

আজ বৃহস্পতিবার (১২ মার্চ/২০২৬) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। সকাল ১১টায় মহামান্য রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন এ অধিবেশনে ভাষণ দেবেন।

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা হিসেবে তারেক রহমান-এর নেতৃত্বে এটি নতুন সরকারের প্রথম অধিবেশন, যেখানে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশ পাসের সম্ভাবনা রয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে আগামীকাল তৃতীয় বারের মতো সংসদে প্রতিনিধিত্ব করবেন খাগড়াছড়ি পার্বত্য জেলা ২৯৮ নং আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।

ওয়াদুদ ভূইয়া সাধারণত খাগড়াছড়ির উন্নয়ন, রাজনীতি, পাহাড়ি -বাংঙ্গালীর অধিকার এবং অস্প্রদায়িক চেতনায় উপর গুরুত্ব দেওয়ায় সাধারণ ভোটারদের মাঝে আস্থা ও বিশ্বাস স্থাপন করতে পারায় ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে প্রায় লক্ষাধিক ভোটের ব্যবধানে জয়লাভ করেন।

নির্বাচনের সময় তিনি খাগড়াছড়ির দীর্ঘদিনের স্থবির হয়ে পড়া উন্নয়ন কর্মকাণ্ড পুনরায় সচল করার এবং পাহাড়ে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।

ওয়াদুদ ভূইয়া বিভিন্ন জনসভায় তিনি কারও সাথে বিবাদে না জড়াতে এবং জাতীয় ঐক্য বজায় রাখতে নেতা-কর্মীদের আহ্বান জানিয়েছিলেন। এবং বিএনপি সরকারের উন্নয়ন প্রকল্প ও ‘ফ্যামিলি কার্ড’ বিতরণের মতো জনকল্যাণমূলক কাজের প্রসারের কথা উল্লেখ করে করেচেন সবচেয়ে বেশি।

অপর দিকে বর্ষিয়ান এই রাজনীতিকবিদ সরকারের মন্ত্রী নিযুক্ত না হওয়ায় পাহাড়বাসীর মনে বিরাজ করছে চাপা ক্ষোভ ও হতাশা।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

আজ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন

আপডেট সময় : ০২:০৫:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬