ঢাকা ১০:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

আজ মালদ্বীপে জাতীয় নির্বাচন

Astha DESK
  • আপডেট সময় : ১১:২৪:১৩ পূর্বাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩
  • / ১০৬৪ বার পড়া হয়েছে

আজ মালদ্বীপে জাতীয় নির্বাচন

আন্তর্জাতিক ডেস্কঃ

আজ শনিবার (৯ সেপ্টেম্বর) মালদ্বীপে প্রেসিডেন্ট নির্বাচন। নির্বাচনে ৮ জন প্রার্থী থাকলেও ধারণা করা হচ্ছে যে প্রতিদ্বন্দ্বিতা হবে মূলত বর্তমান প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ এবং রাজধানী মালের মেয়র মোহাম্মদ মু্ইজের মধ্যে। বর্তমান প্রেসিডেন্ট সলিহ ভারতপন্থী হিসেবে পরিচিত। আর মুইজ চীনাপন্থী হিসেবে পরিচিত।

গত মাসের শেষ দিকে অনুষ্ঠিত মালদ্বীপের থিঙ্ক ট্যাঙ্ক বানি সেন্টারের জরিপে সলিহকে সামান্য এগিয়ে থাকতে দেখা গেলেও প্রায় ৫৩ ভাগ ভোটার কোন মন্তব্য করেনি। তাদের ভোটের ওপরই নির্ভর করছে ফলাফল।

মালদ্বীপের সংবিধান অনুযায়ী, কোনো প্রার্থী ৫০ ভাগের বেশি ভোট না পেলে দ্বিতীয় দফায় নির্বাচন হবে। শীর্ষ দুই প্রার্থীর মধ্যে ওই নির্বাচনও হবে চলতি মাসেই।

পাঁচ বছর আগে বেশ অপ্রত্যাশিতভাবেই চীনপন্থী হিসেবে পরিচিত ওই সময়ের প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিনকে হারিয়ে জয়ী হয়েছিলেন সলিহ। তিনি ছিলেন মহাজোটের প্রার্থী। কিন্তু নির্বাচনের পর ওই জোট ভেঙে খান খান হয়ে গেছে। ওই সময় সলিহকে যারা জয়ী হতে ব্যাপকভাবে সহায়তা করেছিলেন, তাদের অনেকে এখন তার তীব্র বিরোধিতায় নেমেছেন।

‘ইন্ডিয়া-ফার্স্ট’ নীতির অনুসারী সলিহ ভারতের কাছ থেকে বিপুল সহায়তা পেয়েছেন। তিনি পাশ্চাত্যের সাথেও সম্পর্ক নবায়ন করেছেন। কিন্তু অনেকেই অভিযোগ করছেন, তার আমলে দেশে দুর্নীতি নজিরবিহীন পর্যায়ে বেড়ে গেছে। রাজনৈতিক মদতপুষ্ট মামলাও বেড়েছে।

অন্য দিকে মুইজ ২০২১ সালের মেয়র নির্বাচনে দুর্দান্তভাবে জয়ী হয়েছেন। মালে সলিহর মালদ্বীভিয়ান ডেমোক্র্যাটিক পার্টির ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। কিন্তু সেখানেই তিনি সাবেক প্রেসিডেন্ট ইয়ামিনের প্রগ্রেসিভ পার্টি এবং পিপলস ন্যাশনাল কংগ্রেসের প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন।

এদিকে মুইজ ইতোমধ্যেই ‘ইন্ডিয়া আউট’ প্রচারণা চালিয়েছেন। চীনা-ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মুইজ তার দেশ থেকে ভারতীয় সামরিক উপস্থিতি, ভারতীয় নজরদারি বিমান অপসারণের প্রতিশ্রুতি দিয়েছেন। সূত্র-আল জাজিরা, রয়টার্স।

ট্যাগস :

আজ মালদ্বীপে জাতীয় নির্বাচন

আপডেট সময় : ১১:২৪:১৩ পূর্বাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩