ঢাকা ১১:০১ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

আনোয়ারায় পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু

News Editor
  • আপডেট সময় : ০৯:৩৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১
  • / ১০৯২ বার পড়া হয়েছে

আনোয়ারায় পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু

আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পুকুরে ডুবে মোহাম্মদ সোহান নামের আড়াই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার(৫ জুলাই) দুপুর ৩টার দিকে উপজেলার ১০নং হাইলধর ইউনিয়নের দক্ষিণ ইছাখালী গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ সোহান উপজেলার হাইলধর ইউনিয়নের দক্ষিণ ইছাখালী গ্রামের মোহাম্মদ মোহাম্মদ ইয়াকুবের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়,সোমবার দুপুর প্রায় ৩টার দিকে পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পুকুরে হাত দূতে গিয়ে পা পিছলে পানিতে পড়ে যায় সোহান।পরে পরিবারের সদস্যদের খুজাখুজি শুরু করলে কিছুক্ষণ পর পুকুর থেকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চাচা সম্পর্কিত মোহাম্মদ আসিফ বলেন,দুপুরে পরিবারের সদস্যদের সাথে আম খেয়ে পরিবারের সদস্যদের অজান্তে পুকুরে হাত দূতে গেলে সেখানে পা পিছলে পুকুরে পড়ে যায় সোহান।পরে খুজাখুজি এক পর্যায়ে পুকুর থেকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আনোয়ারা হাসপাতালের কর্মরত চিকিৎসক ডাঃ সাজিয়া বলেন, সোমবার দুপুরে উপজেলার হাইলধর দক্ষিণ ইছাখালী গ্রামের আাড়াই বছর বয়সের একটি শিশুকে স্বজনরা হাসপাতালে নিয়ে আসে। কিন্তু তার আগেই শিশুটির মৃত্যু হয়।

[irp]

ট্যাগস :

আনোয়ারায় পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৯:৩৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১