ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আফগানিস্তানে বোমা বিস্ফোরণে নিহত বেড়ে ৪

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১২:১৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১
  • / ১০৮১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:

আফগানিস্তানের রাজধানী কাবুলে রাস্তার পাশে পেতে রাখা বোমার বিস্ফোরণে নিহত বেড়ে দাঁড়িয়েছে ৪ জনে।

সংবাদ সম্প্রসারণ

আজ সকালে কাবুলের একটি রাস্তায় আগে থেকে পেতে রাখা বোমাটি বিস্ফোরিত হলে দেশটির সরকারি কর্মচারী বহনকারী একটি বাস বিধ্বস্ত হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন।

আফগানিস্তানের তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় তাদের কর্মচারীদের আনা-নেওয়ার জন্য বাসটি ভাড়া করেছিল বলে জানিয়েছেন মন্ত্রণালয়টির উপদেষ্টা আব্দুল সামাদ হামিদ।

দেশটির শান্তি প্রক্রিয়াকে সামনে এগিয়ে নিতে ও সহিংসতা রোধে আজ মস্কোতে আলোচনায় বসতে যাচ্ছে আফগানিস্তানের সরকারি ও তালেবান প্রতিনিধি, যুক্তরাষ্ট্র ও রাশিয়াসহ বেশ কিছু দেশের কর্মকর্তারা।  ঠিক এ দিনটিতেই দেশটির রাজধানীতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটলো।

ট্যাগস :

আফগানিস্তানে বোমা বিস্ফোরণে নিহত বেড়ে ৪

আপডেট সময় : ১২:১৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১