ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জনপ্রতিনিধিদেরকে বাদ দিয়ে দলীয় লোক দিয়ে ত্রাণ বিতরণের নির্দেশ ইউএনও’র Logo ইউনুচ সরকারের ব্যয় বিতর্কে অনিশ্চয়তায় পাতাল মেট্রো রেল প্রকল্প Logo রাজপথে ফিরছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ! Logo ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইন-সুফল পাচ্ছে দেশ Logo জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি Logo সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, বাধা নেই কারামুক্তিতে Logo নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক করছে ভারত Logo জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর: কারামুক্তিতে নেই বাধা Logo ঘুষ চাওয়ার ঘটনা সামনে আসায় আইসিটি’র বিচারপ্রক্রিয়ার উপর আস্থা কমবে Logo অভিযোগ-প্রশ্নে জর্জরিত জুলাই হত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

প্রকাশ পেতে যাচ্ছে হৃদয় খানের ‘আবেগী এ মন’

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১০:৩৩:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৯ মে ২০২১
  • / ১০৫৬ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্কঃ প্রকাশ পেতে যাচ্ছে জনপ্রিয় কণ্ঠশিল্পী, সুরকার ও গীতিকার হৃদয় খানের নতুন গান ‘আবেগী এ মন’। যথারীতি এ গানটির সুর এবং সংগীতও তিনি করেছেন। গানটির কথা লিখেছেন মিলন মাহমুদ।

হৃদয় খান বলেন, ‘এটি একটি রোমান্টিক ধাঁচের গান। এর একটি লিরিক ভিডিও নির্মাণ করা হয়েছে। একটি গানচিত্র নির্মাণেরও পরিকল্পনা আছে। করোনার সংক্রমণ কিছুটা কমলেই সেটির কাজ শুরু হবে।’

[irp]

জনপ্রিয় এই গায়ক আরও জানান, গানচিত্রটি তিনি নিজেই পরিচালনা করবেন। শুটিং হবে আউটডোরে। আপাতত ‘আবেগী এ মন’ লিরিক ভিডিওটি শুক্রবার রাতে হৃদয় খানের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।

হৃদয় খান আরও বলেন, ‘করোনা মহামারিতে মানুষের মনে আনন্দ নেই। গান শোনার মানসিকতাও নেই। তবুও গান ছাড়িনি। কারণ, রোগ-শোক জীবনেরই অংশ। সেই ভাবনা থেকেই ‘আবেগী এ মন’ গানটি করেছি। আশা করি সবার ভালো লাগবে।’

এদিকে, হৃদয় খানের সুর ও সংগীতে ‘বদলে গেছি’ শিরোনামের নতুন আরেকটি গান তৈরি হয়েছে। সেটিতে কণ্ঠ দিয়েছেন এ প্রজন্মের কণ্ঠশিল্পী ঐশী। এটির মিউজিক ভিডিও পরিচালনাও করেছেন হৃদয় খান। গানটি আগামী ১৭ জুন প্রকাশিত হবে।

[irp]

ট্যাগস :

প্রকাশ পেতে যাচ্ছে হৃদয় খানের ‘আবেগী এ মন’

আপডেট সময় : ১০:৩৩:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৯ মে ২০২১