ঢাকা ০১:১২ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইটের বদলে আসছে ব্লক

Astha DESK
  • আপডেট সময় : ১২:৩৪:১৩ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • / ১০০১ বার পড়া হয়েছে

ইটের বদলে আসছে ব্লক

স্টাফ রিপোর্টারঃ

নীতিপত্রে পোড়ানো ইটের বিকল্প হিসেবে কংক্রিট ব্লক ব্যবহারের ওপর জোর দেওয়া হয়েছে। বর্তমানে দেশে ১শ ৬০টি ব্লক কারখানা রয়েছে এবং সেগুলোতে প্রায় ২১ কোটি ব্লক উৎপাদিত হচ্ছে।

নথিতে বলা হয়েছে, ব্লক ব্যবহারে কৃষিজমির মাটি, কয়লা ও জ্বালানির ব্যবহার কমবে। নদীর ড্রেজিং করা মাটি-বালু, পরিত্যক্ত ভবনের কংক্রিট ও ইট এবং বিভিন্ন বর্জ্যও ব্লক তৈরিতে ব্যবহারের সুযোগ রয়েছে।

এতে কৃষিজমির উর্বর মাটি রক্ষা এবং নদীর নাব্য বৃদ্ধির সুযোগ তৈরি হতে পারে বলে নীতিপত্রে উল্লেখ করা হয়েছে। সরকারি নির্মাণকাজে পোড়ানো ইটের পরিবর্তে ব্লক ব্যবহারের লক্ষ্যও আগে নির্ধারণ করা হয়েছিল।

২০২২ সালের জুনের মধ্যে ৩০ শতাংশ এবং ২০২৫ সালের জুনের মধ্যে ১শ শতাংশ ব্লক ব্যবহারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে সরকারি প্রজ্ঞাপন জারি করা হয়। এ বিষয়ে হাইকোর্টের একটি রিটের কথাও নীতিপত্রে উল্লেখ করা হয়েছে। কিন্তু বাস্তব অগ্রগতিতে এখনও ঘাটতি রয়েছে।

গণপূর্ত অধিদপ্তরের ২০২৫-২৬ অর্থবছরের তথ্য অনুযায়ী, ১০ ইঞ্চি দেয়ালে ব্লকের ব্যবহার ৮১ শতাংশ, ৫ ইঞ্চি দেয়ালে ৬৭ শতাংশ এবং রাস্তার কাজে ৬০ শতাংশ। সব মিলিয়ে গড় অগ্রগতি ৬৯ শতাংশ। অন্য সরকারি দপ্তরগুলোর অগ্রগতির উল্লেখযোগ্য তথ্য নথিতে পাওয়া যায়নি।

আস্থা/এমএইচ

ট্যাগস :

ইটের বদলে আসছে ব্লক

আপডেট সময় : ১২:৩৪:১৩ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬