ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা
- আপডেট সময় : ১১:৪৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
- / ১০২২ বার পড়া হয়েছে
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা
আন্তর্জাতিক ডেস্কঃ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কঠোর আঘাতের মাধ্যমে ‘প্রস্তর যুগে পাঠানোর’ হুমকি দেওয়ার পর দেশটিতে হামলা তীব্রতর হয়েছে। ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে শতাব্দী প্রাচীন গবেষণা কেন্দ্র, কৌশলগত সেতু এবং বৃহৎ ইস্পাত কারখানায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, তেহরানের পশ্চিমে অবস্থিত কারাজ শহরে ভয়াবহ হামলার খবর পাওয়া গেছে। কারাজের একটি সেতুতে বিমান হামলায় ২ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন আলবোরজ প্রদেশের নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ ছাড়া ইরানের ইস্পাহান নগরীর ক্ষেপণাস্ত্র ঘাঁটির নিকটবর্তী এলাকায় শক্তিশালী বিস্ফোরণের ভিডিও ফুটেজ পাওয়া গেছে। তেহরানের বাসিন্দারা তাঁদের মাথার ওপর দিয়ে জঙ্গিবিমান উড়ে যাওয়ার বিকট শব্দের কথা জানিয়েছেন। ইরানের স্থানীয় গণমাধ্যমগুলোও আলবোরজ প্রদেশে একের পর এক হামলার খবর প্রকাশ করছে।
দৈনিক আস্থা/এমএইচ




















