শিরোনাম:
ইসরাইলের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ
Iftekhar Ahamed
- আপডেট সময় : ১০:৩১:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২ মে ২০২১
- / ১০৫৩ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক ডেস্কঃ
ইসরাইলের হাইফা নগরীর একটি তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।গণমাধ্যম প্রাথমিকভাবে বলছে, সাইবার হামলার ফলে ওই বিস্ফোরণ ঘটে।
স্থানীয় সময় শুক্রবার বিকালে হাইফা নগরীর বাযান তেল শোধনাগারে ওই দুর্ঘটনা ঘটে।খবর জেরুজালেম পোস্ট ও তেহরান টাইমসের।
[irp]
তেল শোধনাগারের জরুরি বিভাগের কর্মীরা প্রথমে আগুন নেভাতে শুরু করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উদ্ধারকর্মীদের ডাকা হয়।
তবে, ইসরাইলের গণমাাধ্যম জেরুজালেম পোস্ট তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, বাযান শোধনাগারের একটি ক্ষতিগ্রস্ত পাইপ থেকে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে তেল শোধনাগারের একটি গুরুত্বপূর্ণ পাইপ লাইন ভেঙে গেছে।
এরইমধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে তবে শোধনাগার থেকে তেল সরবরাহ বন্ধ রয়েছে। এই ঘটনায় শোধনাগারের ক্ষয়ক্ষতি ও য হতাহতের ঘটনা সম্পর্কে বিস্তারত কিছু জানা যায়নি।





















