ঢাকা ০৩:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঈদে মন মাতানো আয়োজনে প্রিয়াংকা চৌধুরী।

News Editor
  • আপডেট সময় : ০৮:০৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১
  • / ১০৫৮ বার পড়া হয়েছে

ঈদে মন মাতানো আয়োজনে প্রিয়াংকা চৌধুরী।

প্রিয়াংকা চৌধুরী। বেশ পরিচিত একটি নাম। অল্প বয়সের জীবনে অভিনয় করেছেন বেশ কিছু নাটকে। কাস্টিং করেছেন অসংখ্য মিউজিক ভিডিওতে, যেগুলোর বেশীরভাগই সুপারহিট। আবার দেশের নামকরা পণ্যগুলোর বিজ্ঞাপনে দেখিয়েছেন নিজের মুখ। এরই ধারাবাহিকতায় আজকের আস্থা’র আয়োজন। সাথেই থাকুন।

জানঃ কেমন আছেন?

প্রিয়াংকাঃ আছি ভালো। আপনি কেমন আছেন?

জানঃ আমিও ভালো আছি। দিনকাল চলছে কেমন?

প্রিয়াংকাঃ এই তো ভালো। পড়াশোনা কাজ সব মিলিয়ে ভালোই।

[irp]

জানঃ ঈদের কোনো প্ল্যান আছে?

প্রিয়াংকাঃ আছে। ঈদের কাজগুলো আগেই শেষ করেছি। সেগুলো আসবে একে একে।

জানঃ প্রিয়াংকা চৌধুরী —এই নামটা রাখে কে?

প্রিয়াংকাঃ চৌধুরী তো আমার টাইটেল।  আর প্রিয়াংকা নামটা আমার দাদার রাখা।

জানঃ অভিনয় জগতে আগমন কীভাবে?

প্রিয়াংকাঃ আসলে আমি হতে চেয়েছিলাম গায়িকা কিন্তু হয়ে গেছি নায়িকা। কেনো আমি নিজেও জানি না। হা হা হা।

[irp]

জানঃ ও আচ্ছা। কাকে অনুসরণ করেন, কে আপনার সবচেয়ে প্রিয় অভিনেত্রী?

প্রিয়াংকাঃ এঞ্জেলিনা জলি। আরও হলিউডের কিছু Actress আছে।

জানঃ কয়টি নাটক করেছেন এ পর্যন্ত?

প্রিয়াংকাঃ চারটা। মিউজিক ভিডিও অনেক।

জানঃ অভিনয়ের পাশাপাশি পড়ালেখা কোথায় করছেন?

প্রিয়াংকাঃ আমি আসলে পড়ালেখা আর অভিনয়ের মধ্যে একটা ব্যালেন্স রাখার চেষ্টা করি। কারণ দুটোরই দরকার আছে।আমি ও লেভেল শেষ করলাম। এ লেভেলে আছি এখন।

জানঃ প্রিয় কাজ কী কী আপনার?

প্রিয়াংকাঃ গান শুনতে ভালোলাগে এন্ড লিরিক নিয়ে গবেষণা করতে ভালোলাগে। আমি বাংলা হিন্দি পুরোনো গান শুনি, আর হলিউড তো আছেই।

[irp]

জানঃ আপনার অপ্রিয় কাজ কী?

প্রিয়াংকাঃ আমি যখন না বলি তখন কেউ যদি সেটা করতে বলে—এ ব্যাপারটা ভালোলাগে না। জানঃ বাংলাদেশকে নিয়ে আপনার প্রত্যাশা কেমন?

প্রিয়াংকাঃ আসলে আমাদের বাংলাদেশের মানুষ একজন আরেকজনকে সম্মান করতে জানে না, নিজেদের মধ্যে সম্মানটা নেই। আমি চাই,  এই মেন্টালিটিটা একটু চেঞ্জ হোক।

জানঃ আপা আমরা শেষের দিকে প্রায়, তো দৈনিক আস্থা’র এই আয়োজন কেমন লাগলো?

প্রিয়াংকাঃ খুবই ভালো। ভেরি ভেরি থ্যাংকস টু দৈনিক আস্থা এন্ড ইউ।

জানঃ আপনাকেও আমার ও দৈনিক আস্থা’র পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। ভালো থাকবেন।

[irp]

ট্যাগস :

ঈদে মন মাতানো আয়োজনে প্রিয়াংকা চৌধুরী।

আপডেট সময় : ০৮:০৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১