ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo রাঙামাটিতে ব্রাশ ফায়ারে ইউপিডিএফ নেতা নিহত: ২ বোন গুলিবিদ্ধ Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু

ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে সচেতনতামূলক মহড়া

Astha DESK
  • আপডেট সময় : ০৪:০২:৪০ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • / ১১৯২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ উপলক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার চরনিখলা উচ্চ বিদ্যালয়ে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১৩ অক্টোবর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ মহড়ার আয়োজন করা হয়। মহড়াটি পরিচালনা করেন ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় জনপ্রতিনিধি ও অভিভাবকরা অংশ নেন।

মহড়ায় শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে জরুরি পরিস্থিতিতে করণীয়, অগ্নিকাণ্ডের সময় নিরাপদে স্থান ত্যাগ, এবং ভূমিকম্পের সময় আত্মরক্ষার কৌশল শেখানো হয়। স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা পুরো মহড়াটি পরিচালনা করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে সচেতনতা ও পূর্ব প্রস্তুতির কোনো বিকল্প নেই। বিদ্যালয় পর্যায়ে নিয়মিত এমন মহড়া ও প্রশিক্ষণের আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত করে তুলবে।

মহড়ায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের আয়োজন সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এমএইচ/আস্থা

ট্যাগস :

ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে সচেতনতামূলক মহড়া

আপডেট সময় : ০৪:০২:৪০ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫