ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

উজিরপুরে আওয়ামীলীগ নেতার উপর হামলা

Astha DESK
  • আপডেট সময় : ০৬:০১:২০ অপরাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩
  • / ১০৫৮ বার পড়া হয়েছে

উজিরপুরে আওয়ামীলীগ নেতার উপর হামলা

উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ

বরিশালের উজিরপুরে সংসদ সদস্য মোঃ শাহে আলমের উপস্থিতিতে মহান স্বাধীনতা দিবসে পুষ্পমাল্য অর্পণ শেষে আওয়ামীলীগের নেতার উপর হামলার ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইদ্রিস সরদার হাসপাতালে চিকিৎসাধীন।আজ রবিবার ( ২৬ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা পরিষদের সামনে সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবালের সমর্থকরা এ হামলা চালায়।

এ ব্যাপারে ইদ্রিস সরদার জানান, সকালে পুষ্পমাল্য অর্পণ শেষে উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ কুচকাওয়াজ পরিদর্শনের জন্য স্কুল মাঠে চলে যান। সংসদ সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান উপজেলা সভা কক্ষের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে সংসদ সদস্য মোঃ শাহে আলম ভাইকে সালাম বিনিময় করি। এ সময় সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান আমাকে আবুল হাসানাত আব্দুল্লাহর দালাল বলে কটুক্তি করে। আমি এর উত্তরে ইকবাল চেয়ারম্যানকে বলি সকল কিছু আপনারাই শিক্ষা দিয়েছেন। এ নিয়ে আমাকে গালিগালাজ শুরু করলে তার বাহিনী বামরাইল ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক পলাশ তালুকদার, শিকারপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম রিয়াজ কাজী ও বামরাইল ইউনিয়ন যুবলীগের সদস্য রুবেলসহ ১০/১২ জনে অতর্কিত হামলা চালায়। এতে মুখসহ শরীরের বিভিন্ন স্থানে ফেঁটে রক্তাক্ত জখম হয়। এ সময় এমপিসহ কেউ আমাকে রক্ষা করতে আসেনি। পরে কয়েকজন মিলে আমাকে উজিরপুর হাসপাতালে ভর্তি করান।

এ ব্যাপারে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম জামাল হোসেন জানান, বিষয়টি নিয়ে আমাদের রাজনৈতিক অভিভাবক আবুল হাসানাত আব্দুল্লাহকে অবহিত করব, তিনি যে সিদ্ধান্ত নেন সেটাই আমরা মেনে নিব। নিজেদের মধ্যে রাজনৈতিক ভাবে ভুল বোঝাবুঝি ও দ্বন্ধ কোন ক্রমেই কাম্য নয়।

উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু জানান, বিষয়টি অত্যন্ত ন্যাক্কারজনক। এ ঘটনার কারণে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে যেতে না পারায় অত্যন্ত দুঃখ প্রকাশ করছি। জাতীয় প্রগ্রামকে বানচাল করার জন্য যারা এ হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য নেতৃবৃন্দকে অনুরোধ করব।

এ ব্যাপারে সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল জানান, ইদ্রিসের সাথে আমার হাস্যরসপূর্ণ কৌতুক হয়েছে, পরে মারামারির বিষয়টি আমি দেখিনি।

বরিশাল-২ আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলমের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোনটি রিসিভ করেননি।

ট্যাগস :

উজিরপুরে আওয়ামীলীগ নেতার উপর হামলা

আপডেট সময় : ০৬:০১:২০ অপরাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩