ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

একসঙ্গে ৯ সন্তানের জন্ম দিলেন হালিমা

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০২:৪০:৫৪ অপরাহ্ন, বুধবার, ৫ মে ২০২১
  • / ১০৪৯ বার পড়া হয়েছে

একসঙ্গে ৯ সন্তানের জন্ম দিয়েছেন আফ্রিকার দেশ মালির এক নারী। জানা গেছে, চিকিৎসকরা বলেছিলেন, ওই নারী সাত সন্তানের জন্ম দিতে চলেছেন। তবে শেষ পর্যন্ত মোট ৯ সন্তানের জন্ম দিয়ে আলোচনায় উঠে এসেছেন তিনি।

মালির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, সে দেশের একজন নারী একসঙ্গে ৯ সন্তানের জন্ম দিয়েছেন। তবে আগে চিকিৎসকরা ওই নারীকে জানিয়েছিলেন- তিনি সাত সন্তানের জন্ম দিতে চলেছেন।

জানা গেছে হালিমা সিসে (২৫) গর্ভাবস্থায় জানতে পেরেছিলেন, অন্তত সাত সন্তানের জন্ম দিতে চলেছেন। মরক্কো এবং মালিতে আল্ট্রাসনোগ্রাফি করে অন্তত সেটাই জানিয়েছিলেন চিকিৎসকরা। ওই সময় গর্ভে থাকা দুজন শিশুকে আল্ট্রাসনোগ্রাফিতে দেখা যায়নি। তবে, গত এপ্রিলে সিজারের মাধ্যমে ৯ শিশুকে পেট থেকে বের করে নিয়ে আসেন চিকিৎসকরা।

[irp]

চলতি বছরের মার্চে চিকিৎসকরা ওই নারীকে জানিয়েছিলেন, সিসের বিশেষ যত্ন নেওয়া দরকার। ওই সময়ই তাকে মালি থেকে মরক্কোতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। পরে মরক্কোতেই পাঁচ মেয়ে ও চার ছেলের জন্ম দিয়েছেন সিসে।

মালির স্বাস্থ্যমন্ত্রী ফান্টা সিবি বার্তা সংস্থা এএফপিকে বলেন, মা ও শিশুরা ভালো আছে।  অন্যদিকে মরক্কোর স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, তার দেশে যেকোনো নারী একসঙ্গে এতসংখ্যক শিশুর জন্ম হয়েছে, এ ব্যাপারে তাদের জানা ছিল না।

যদিও সিসে এবং তার সন্তানের স্বাস্থ্য নিয়ে চিকিৎসকরা উদ্বেগ প্রকাশ করেছেন। কারণ, এ ধরনের ঘটনায় কিছু শিশু টিকে থাকার লড়াইয়ে অনেক সময় হেরে যায়।

ট্যাগস :

একসঙ্গে ৯ সন্তানের জন্ম দিলেন হালিমা

আপডেট সময় : ০২:৪০:৫৪ অপরাহ্ন, বুধবার, ৫ মে ২০২১