ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জনপ্রতিনিধিদেরকে বাদ দিয়ে দলীয় লোক দিয়ে ত্রাণ বিতরণের নির্দেশ ইউএনও’র Logo ইউনুচ সরকারের ব্যয় বিতর্কে অনিশ্চয়তায় পাতাল মেট্রো রেল প্রকল্প Logo রাজপথে ফিরছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ! Logo ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইন-সুফল পাচ্ছে দেশ Logo জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি Logo সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, বাধা নেই কারামুক্তিতে Logo নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক করছে ভারত Logo জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর: কারামুক্তিতে নেই বাধা Logo ঘুষ চাওয়ার ঘটনা সামনে আসায় আইসিটি’র বিচারপ্রক্রিয়ার উপর আস্থা কমবে Logo অভিযোগ-প্রশ্নে জর্জরিত জুলাই হত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

এখন সানি লিওনের প্রতিবেশী অমিতাভ বচ্চন

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১০:৩৩:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২৯ মে ২০২১
  • / ১০৫৫ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্কঃ বলিউড তারকাদের নতুন ফ্ল্যাট কেনার খবর পাওয়া যাচ্ছে প্রায়। সেই তালিকায় এবার নাম এলো অমিতাভ বচ্চনের। মুম্বাইয়ের আন্ধেরিতে এখন তার নতুন ঠিকানা।

প্রায় ৩৭ কোটি টাকায় ৫ হাজার ৭০৪ স্কয়ার ফিটের ডুপ্লেক্স কিনেছেন অমিতাভ বচ্চন। ৩৪ তলা বিল্ডিংয়ের ২৭ ও ২৮ তলা জুড়ে বিগ বির নতুন ফ্ল্যাট। গত বছর ডিসেম্বরে ডিল ফাইনাল করেছিলেন তিনি। রেজিস্ট্রেশন করেন এ বছরের এপ্রিলে।

একই আবাসনে কিছুদিন আগেই ফ্ল্যাট কিনেছেন বলিউড অভিনেত্রী সানি লিওন ও পরিচালক আনন্দ এল রাই। এখন তাদের প্রতিবেশী ইন্ডাস্ট্রির শাহেনশাহ।

[irp]

তবে করোনার এই সময়ে অমিতাভের বিলাসবহুল ফ্ল্যাট কেনা ভালো চোখে দেখছেন না নেটিজেনরা। যদিও এ ব্যাপারে বচ্চন পরিবারের তরফে কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি। নেটিজেনদের সমালোচনার উত্তরে কিছুদিন আগেই অবশ্য করোনায় তার মোট সাহায্যের খতিয়ান তুলে ধরেন বিগ বি।

ব্যক্তিগত ব্লগে অমিতাভ জানান, এখন পর্যন্ত ১৫ কোটি টাকা খরচ করেছেন। তারপর আবার জানিয়েছিলেন পোল্যান্ড থেকে ৫০ টি অক্সিজেন কনসেনট্রেটর আনতে চলেছেন তিনি। এর সঙ্গে, ২০টি ভেন্টিলেটর কেনার ব্যবস্থাও করেছেন।

মুখে কোনও জবাব না দিলেও করোনায় ভারতের ভয়াবহ সময়ে নিজের দায়িত্ববোধের প্রমাণ দিয়েছেন অমিতাভ বচ্চন। বুঝিয়েছেন তিনি শুধু বিলাসবহুল ফ্ল্যাটই কেনেন না, বরং মানুষের পাশে রয়েছেন সবসময়।

[irp]

ট্যাগস :

এখন সানি লিওনের প্রতিবেশী অমিতাভ বচ্চন

আপডেট সময় : ১০:৩৩:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২৯ মে ২০২১