ঢাকা ০৫:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

এজেন্ট ব্যাংকে চুরির সময় দুই চোর আটক

Astha DESK
  • আপডেট সময় : ০৩:৪৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩
  • / ১০৭৮ বার পড়া হয়েছে

এজেন্ট ব্যাংকে চুরির সময় দুই চোর আটক

আমির হোসেন/ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটিতে ইসলামি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখায় চুরির করার সময় দুই চোরকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাঁতে উপজেলার জিরোপয়েন্ট এলাকায় ইসলামি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার জানালার গ্রিল কেটে ভিতরে ঢুকলে তাদের আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাঁত সাড়ে এগারোটার দিকে উপজেলার দপদপিয়া জিড়োপয়েন্টে অবস্থিত ইসলামি ব্যাংকের এজেন্ট শাখার পিছন দিকের জানালার গ্রীল কেটে দুই চোর ভিতরে ঢুকে। বিষয়টি এজেন্ট ব্যাংক মালিক সহিদ খান সিসিটিভিতে বাসায় বসে দেখতে পেয়ে দ্রুত সেখানে আসেন। পরবর্তীতে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় তাদেরকে হাতেনাতে ধরে ফেলেন।

আটককৃতরা হলেন নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার মৃত আলাউদ্দিনের ছেলে মোহাম্মদ আলী (৫০) ও মুন্সিগঞ্জ জেলার টংগিবাড়ী থানার মৃত দীন মোহাম্মদের ছেলে মোহাম্মদ ইউসুফ (৪৮)।

এ ব্যাপারে নলছিটি থানার ওসি মু. আতাউর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এরা সংঘবদ্ধ চোরচক্র তাই এর সাথে আরও কেউ জরিত আছে কিনা তা খতিয়ে দেখা হবে।

ট্যাগস :

এজেন্ট ব্যাংকে চুরির সময় দুই চোর আটক

আপডেট সময় : ০৩:৪৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩