ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জনপ্রতিনিধিদেরকে বাদ দিয়ে দলীয় লোক দিয়ে ত্রাণ বিতরণের নির্দেশ ইউএনও’র Logo ইউনুচ সরকারের ব্যয় বিতর্কে অনিশ্চয়তায় পাতাল মেট্রো রেল প্রকল্প Logo রাজপথে ফিরছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ! Logo ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইন-সুফল পাচ্ছে দেশ Logo জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি Logo সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, বাধা নেই কারামুক্তিতে Logo নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক করছে ভারত Logo জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর: কারামুক্তিতে নেই বাধা Logo ঘুষ চাওয়ার ঘটনা সামনে আসায় আইসিটি’র বিচারপ্রক্রিয়ার উপর আস্থা কমবে Logo অভিযোগ-প্রশ্নে জর্জরিত জুলাই হত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

এটি আমার জীবনের বড় পাওয়া: দীঘি

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৪:১৮:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০২১
  • / ১০৬৯ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক:বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে নির্মিত হচ্ছে চলচ্চিত্র। ছবির নাম ‘বঙ্গবন্ধু’। পরিচালনা করবেন ভারতের প্রখ্যাত পরিচালক শ্যাম বেনেগাল।

ছবিতে বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন্নেছা রেনুর চরিত্রে অভিনয় করবেন প্রার্থনা ফারদিন দীঘি। ফজিলাতুন্নেছার ছোটবেলার চরিত্রে রূপদান করবেন তিনি। এরকম একটি চরিত্রে অভিনয় করতে পেরে যারপরনাই উচ্ছ্বসিত দীঘি। এটি তার জীবনের অন্যতম পাওয়া বলে মনে করেন।

দীঘি বলেন, “আমি আসলে খুব নার্ভাস। ক্যারিয়ার শুরুতে এমন একটি চরিত্রে অভিনয় করতে পারব ভাবিনি। এটি আমার জীবনের বড় পাওয়া। আমার চেষ্টা থাকবে চরিত্রটি নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে।”

ইতিমধ্যে চরিত্রের প্রস্তুতি নেওয়া শুরু করেছেন এই অভিনেত্রী। জানালেন, এখন তার ধ্যান-জ্ঞান শুধু বঙ্গমাতাকেন্দ্রিক। প্রস্তুতি প্রসঙ্গে দীঘি বলেন, “পরিচালকের নির্দেশ মেনেই অভিনয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি। প্রস্তুতি পর্ব শুরু হয়েছে গত বছর মার্চ থেকে। বেশ কিছু বই পড়েছি। আর্কাইভ থেকে দেখেছি ফজিলাতুন্নেছা রেনুর ভিডিওচিত্র। মুম্বাই গিয়ে আরো প্রস্তুতি নিতে হবে। সেখানে কর্মশালা হবে।”

জানুয়ারির ২৫ তারিখ থেকে মুম্বাইতে শুরু হচ্ছে ছবির প্রথম ধাপের দৃশ্যধারণের কাজ। ১০ এপ্রিল পর্যন্ত চলবে শুটিং। এরপর কিছুদিন বিরতির পর বাংলাদেশে হবে দ্বিতীয় কিস্তির দৃশ্যধারণ। তবে দীঘি কবে মুম্বাই উড়াল দেবেন সেটা এখনো জানা যায়নি। নিজেও সেই তথ্য দিতে পারলেন না। তবে জানুয়ারিতেই দাঁড়াবেন ফজিলাতুন্নেছারূপে— সেটা নিশ্চিত।

ট্যাগস :

এটি আমার জীবনের বড় পাওয়া: দীঘি

আপডেট সময় : ০৪:১৮:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০২১