এনসিপির ৭ নেতার পদত্যাগ
- আপডেট সময় : ০১:৩০:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
- / ১০২৭ বার পড়া হয়েছে
এনসিপির ৭ নেতার পদত্যাগ
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাঙামাটি জেলা কমিটির ৭ নেতা পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের পদত্যাগপত্র ছড়িয়ে পড়ে।
পদত্যাগ করা নেতারা হলো:- রাঙামাটি জেলা শাখার যুগ্ম সদস্য সচিব উজ্জল চাকমা, সংগঠনিক সম্পাদক দিবাকর চাকমা ও মিশন চাকমা, সহ-সাংগঠনিক সম্পাদক ঊষাপ্রু মারমা, দপ্তর সম্পাদক প্রনয় বিকাশ চাকমা এবং সদস্য বিনয় চাকমা ও সুলেখা চাকমা।
পদত্যাগকারী নেতারা তাদের লিখিত পদত্যাগপত্র সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। এতে দলীয় কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে তারা জানান, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এনসিপির আদর্শ ও অবস্থানের সঙ্গে নিজেদের অবস্থান আর সামঞ্জস্যপূর্ণ মনে করছেন না।
পদত্যাগপত্রে রাঙামাটি জেলা শাখার যুগ্ম সদস্য সচিব উজ্জল চাকমা লেখেন, অনেক আশা ও প্রত্যাশা নিয়ে তিনি এনসিপিতে যোগ দিয়েছিলেন। শুরুতে দলটিকে বহুমাত্রিক ও বহুত্ববাদে বিশ্বাসী একটি রাজনৈতিক শক্তি হিসেবে মনে হয়েছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে একটি বৃহৎ দলের সঙ্গে জোট গঠনের সিদ্ধান্তে দলটি তার স্বতন্ত্র আদর্শ থেকে সরে এসেছে বলে তিনি মনে করেন।
তিনি আরও লিখেন, এ অবস্থায় ওই আদর্শ ধারণ করে রাজনীতি করা তার পক্ষে আর সম্ভব নয় বলে উল্লেখ করে তিনি দল ও পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
আস্থা/এমএইচ


















