ঢাকা ০৯:০০ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জনপ্রতিনিধিদেরকে বাদ দিয়ে দলীয় লোক দিয়ে ত্রাণ বিতরণের নির্দেশ ইউএনও’র Logo ইউনুচ সরকারের ব্যয় বিতর্কে অনিশ্চয়তায় পাতাল মেট্রো রেল প্রকল্প Logo রাজপথে ফিরছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ! Logo ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইন-সুফল পাচ্ছে দেশ Logo জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি Logo সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, বাধা নেই কারামুক্তিতে Logo নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক করছে ভারত Logo জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর: কারামুক্তিতে নেই বাধা Logo ঘুষ চাওয়ার ঘটনা সামনে আসায় আইসিটি’র বিচারপ্রক্রিয়ার উপর আস্থা কমবে Logo অভিযোগ-প্রশ্নে জর্জরিত জুলাই হত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

‘এফনাইন’ সিনেমার রেকর্ড : আয় ১৩৬০ কোটি টাকা

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১০:৫৩:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ মে ২০২১
  • / ১০৬১ বার পড়া হয়েছে

‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিরিজের নবম সংস্করণ ‘এফনাইন’ সিনেমা করোনাকালে বক্স অফিসে রেকর্ড গড়েছে। সিনেমাটি উত্তর আমেরিকার বাইরে উত্তর কোরিয়া ও চীনসহ আট আন্তর্জাতিক বাজারে মুক্তির পর মাত্র কয়েক দিনে সংগ্রহ করেছে ১৬০ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় এক হাজার ৩৬০ কোটি টাকার বেশি।

বিনোদনভিত্তিক মার্কিন গণমাধ্যম হলিউড রিপোর্টার, ভ্যারাইটিসহ একাধিক সংবাদমাধ্যমের খবর, সিনেমাটির এই বক্স অফিস সংগ্রহ করোনাকালে আন্তর্জাতিক বাজারে হলিউড সিনেমার জন্য রেকর্ড। চীনের বাজারে ২১ মে সিনেমাটি মুক্তি পাওয়ার পর রোববার পর্যন্ত সংগ্রহ করেছে ১৩৫.৬ মিলিয়ন মার্কিন ডলার। এ ছাড়া ১৯ মে থেকে ভিন্ন ভিন্ন দিনে মুক্তি পেয়ে রোববার পর্যন্ত কোরিয়ায় সংগ্রহ করেছে ৭.৭ মিলিয়ন মার্কিন ডলার, রাশিয়ায় ৬.৪ মিলিয়ন মার্কিন ডলার, মধ্যপ্রাচ্যে ৫.৫ মিলিয়ন মার্কিন ডলার এবং হংকংয়ে ২.২ মিলিয়ন মার্কিন ডলার সংগ্রহ করেছে।

[irp]

সিনেমাটি মার্কিন যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে আগামী ২৫ জুন। তার আগে এ সিনেমার বক্স অফিস সংগ্রহে উচ্ছ্বসিত সিনেমা-সংশ্লিষ্টরা।

ড্যান ক্যাসেইয়ের গল্পে ‘এফ নাইন’ সিনেমাটি পরিচালনা করেছেন জাস্টিন লিন। এবারের সিরিজে অভিনয় করেছেন ভিন ডিজেল, মিশাল রদরিগাস, টাইরেস গিবসন, ক্রিস লিডাক্রিস ব্রিজ, জর্দানা ব্রিউস্টার। অতিথি চরিত্রে দেখা গেছে জনপ্রিয় রেসলার জন সিনাকে। এ ছাড়া সপ্তম সিরিজে মারা যাওয়া সাং কাংয়েরো ফিরেছেন এই সিরিজে। সিনেমাটি প্রযোজনা করেছে প্রযোজনা প্রতিষ্ঠান ইউনিভার্সাল পিকচার্স।

[irp]

ট্যাগস :

‘এফনাইন’ সিনেমার রেকর্ড : আয় ১৩৬০ কোটি টাকা

আপডেট সময় : ১০:৫৩:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ মে ২০২১