ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জনপ্রতিনিধিদেরকে বাদ দিয়ে দলীয় লোক দিয়ে ত্রাণ বিতরণের নির্দেশ ইউএনও’র Logo ইউনুচ সরকারের ব্যয় বিতর্কে অনিশ্চয়তায় পাতাল মেট্রো রেল প্রকল্প Logo রাজপথে ফিরছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ! Logo ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইন-সুফল পাচ্ছে দেশ Logo জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি Logo সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, বাধা নেই কারামুক্তিতে Logo নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক করছে ভারত Logo জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর: কারামুক্তিতে নেই বাধা Logo ঘুষ চাওয়ার ঘটনা সামনে আসায় আইসিটি’র বিচারপ্রক্রিয়ার উপর আস্থা কমবে Logo অভিযোগ-প্রশ্নে জর্জরিত জুলাই হত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

এ বছর কোন ছবিগুলো হলিউড মাতাবে

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০১:৪৫:০৬ অপরাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০২১
  • / ১২১৪ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক:গেল বছর খুব ভালো কিছু উপহার দিতে পারেনি হলিউড। করোনায় সব প্রযোজক নিজেদের হাত গুটিয়ে নিয়েছেন। ক্রিস্টোফার নোলানের মতো পরিচালক ‘টেনেট’ ছবি উপহার দিয়েও খুব একটা সুবিধা করে উঠতে পারেননি বক্স অফিসে। তাই বড় বড় ছবির মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে ২০২১ সালে। কোনো কোনো ছবি পিছিয়ে গেছে ২০২২ সালেও। ইয়াহু এন্টারটেইনমেন্ট ২০২১ সালে মুক্তির তারিখ নির্ধারিত হওয়া ছবিগুলোর একটি তালিকা তৈরি করেছে। দেখে নেওয়া যাক কোন ছবিগুলো মাতাতে পারে বক্স অফিস।

চোলে ঝাও পরিচালিত ‘এটারনালস’ আসছে আগামী নভেম্বরে। ছবিটি রাখা হয়েছে তালিকার ৪ নম্বরে। অ্যাঞ্জেলিনা জোলি, সালমা হায়েক, কিট হেরিংটন অভিনীত ছবিটি হতে পারে ২০২১ সালের অন্যতম সেরা হিট ছবি। এই ছবি দিয়ে মার্ভেলের সুপারহিরোর দুনিয়ায় প্রবেশ করলেন জোলি। ৫ নম্বরে রাখা হয়েছে ‘দ্য ম্যানি সেইন্টস অব নিউয়ার্ক’। প্রথম দশে রাখা হয়েছে ‘স্পাইডার-ম্যান থ্রি’, ‘দ্য ম্যাট্রিক্স ফোর’, ‘ব্ল্যাক উইডো’, ‘গুচ্চি’, ‘কামিং টু অ্যামেরিকা’র মতো ছবি।

৪০টি ছবি নিয়ে করা হয়েছে এই তালিকা। তার মধ্যে উল্লেখযোগ্য ছবি হলো ‘বেবিলন’, ‘দ্য সুইসাইড স্কোয়াড’, ‘আ কোয়াইট প্যালেস পার্ট টু’, ‘দ্য লাস্ট ডুয়েল’, ‘মিশন ইম্পসিবল সেভেন’, ‘ঘোস্টবাস্টার্স: আফটারলাইফ’, ‘দ্য বিটলস: গেট ব্যাক’, ‘গডজিলা ভার্সেস কং’।

ট্যাগস :

এ বছর কোন ছবিগুলো হলিউড মাতাবে

আপডেট সময় : ০১:৪৫:০৬ অপরাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০২১