ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

এ বার নিজের জালেই ফেঁসে গেলেন কাজল

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৭:৪৯:৩১ পূর্বাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১
  • / ১০৭৯ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক:

দক্ষিণী লাস্যময়ী অভিনেত্রী কাজল আগরওয়াল অভিনীত হরর ওয়েবসিরিজ ‘লাইভ টেলিকাস্ট’। শুক্রবার (২৯ জানুয়ারি) প্রকাশ পেল সিরিজটির ট্রেলার।

সিরিজে দেখা যায়, কাজল আগারওয়াল তার দল নিয়ে একটি ভৌতিক বাড়িতে শুটিংয়ের পরিকল্পনা করেন। একজনকে ভূত সাজানো হয়। বিভিন্ন বস্তু-সামগ্রীর নড়াচড়াও কৃত্রিমভাবে ফুটিয়ে তুলে ভৌতিক পরিবেশ তৈরি করা হয়। কিন্তু একসময় এগুলো আর কৃত্রিম থাকে না।

আরও পড়ুন:যেন তারকাদের আসর এবার কি বিয়ের পিঁড়িতে মিমি?

সত্যি সত্যিই ঘটতে থাকে একের পর এক ভৌতিক ঘটনা। প্রেতাত্মা ভর করে দলের সদস্যদের ওপর। তোলপাড় হয়ে পড়ে গোটা শহর। পুলিশ ছুটে আসে। কিন্তু সহজ কোনো সমাধানে মুক্তি মেলে না ওই অভিযাত্রীদের।

এমনই একটি ভয়ের গল্প রচনা ও সিরিজটি পরিচালনা করেছেন ভেঙ্কট প্রভু। এটিই ছিল তার স্বপ্নের কাজ। প্রথম সিনেমা হিসেবে এই হরর গল্পটাকেই বানাতে চেয়েছিলেন ভেঙ্কট।

কাজল আগরওয়াল জানান, তার চরিত্রের নাম জেনি। পেশায় একজন টিভি পরিচালক। টিভি শো’কে সফল করতে দারুণ ফন্দি আটেন তিনি। কিন্তু সেই ফন্দির জালে নিজেরাই বন্দি হয়ে পড়েন একসময়। সিরিজটি দর্শকরা দারুণ উপভোগ করবেন বলে কাজলের বিশ্বাস।

ট্যাগস :

এ বার নিজের জালেই ফেঁসে গেলেন কাজল

আপডেট সময় : ০৭:৪৯:৩১ পূর্বাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১