ঢাকা ১২:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ওড়িশায় সড়ক দূর্ঘটনায় ১২ জনের মৃত্যু

Astha DESK
  • আপডেট সময় : ১২:৫৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩
  • / ১০৪৭ বার পড়া হয়েছে

ওড়িশায় সড়ক দূর্ঘটনায় ১২ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্কঃ

ভারতের ওড়িশায় বিয়েবাড়ি থেকে যাত্রীদের নিয়ে ফেরাত পথে সড়ক দূর্ঘটনায় অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। রবিবার রাতে ব্রহ্মপুর তপ্তপনি রোড দিয়ে দিগপহন্ডী এলাকায় এঘটনা ঘটে।

জানাযায়, রবিবার রাতে ব্রহ্মপুর তপ্তপনি রোড দিয়ে দিগপহন্ডীর দিকে যাচ্ছিল বিয়েবাড়ি ফেরত বাসটি। যাত্রীরা সকলেই বিয়েবাড়ি থেকে ফিরছিলেন। উল্টো দিক থেকে আসা একটি প্যাসেঞ্জার বাসের সঙ্গে হঠাৎই ধাক্কা খায় এই বাসটি। দু’টি বাসই তুবড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ব্রহ্মপুর পুলিশ। এসপি জানিয়েছেন, বাস দু’টি থেকে আহত যাত্রীদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয়েরাও কেউ কেউ উদ্ধারকাজে হাত লাগিয়েছিলেন। এই দুর্ঘটনায় মোট ১২ জনের মৃত্যু ও আহত হয়েছেন আরও সাত জন।

এই ১২ জনের মধ্যে একই পরিবারের সাত জন ছিলেন বলে জানিয়েছে পুলিশ। আহতদের চিকিৎসা চলছে দিগপহন্ডীর এমকেসিজি মেডিক্যাল কলেজ হাসপাতালে। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের কটকের এসসিবি মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

এই দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য ওড়িশার বিশেষ ত্রাণ কমিশনের তরফে ৩০ হাজার টাকা করে অর্থসাহায্যের কথা ঘোষণা করা হয়েছে। কী ভাবে এই দুর্ঘটনাটি ঘটল, খতিয়ে দেখছে পুলিশ। (সূত্র-আনন্দবাজার)।

ট্যাগস :

ওড়িশায় সড়ক দূর্ঘটনায় ১২ জনের মৃত্যু

আপডেট সময় : ১২:৫৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩