ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কক্সবাজারে ১০ মরদেহ উদ্ধারের ঘটনায় আরও ৩জন আটক

Astha DESK
  • আপডেট সময় : ০৪:২৩:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩
  • / ১০৭০ বার পড়া হয়েছে

কক্সবাজারে ১০ মরদেহ উদ্ধারের ঘটনায় আরও ৩জন আটক

আস্থা ডেস্কঃ

কক্সবাজার শহরের নাজিরারটেক সমুদ্র উপকূলে ডুবন্ত ট্রলারে ১০ জনের মরদেহ উদ্ধারের ঘটনায় আরও তিনজনকে আটক করেছে র‌্যাব। বুধবার (২৬ এপ্রিল) রাতে আটক একজনকে চকরিয়ার বদরখালী থেকে ও দুইজনকে চট্টগ্রামের বাঁশখালী থেকে আটক করা হয়। এ পর্যন্ত চাঞ্চল্যকর এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

কক্সবাজারের পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম জানান, পুলিশ প্রযুক্তির সহায়তায় বুধবার রাতে এ ঘটনায় জড়িত সন্দেহে চকরিয়া উপজেলার বদরখালী এলাকা থেকে গিয়াস উদ্দিন মুনির (৩২) নামে একজনকে আটক করেছে। মুনির বদরখালী এলাকায় মোঃ নুর নবীর ছেলে। তাকে বৃহস্পতিবার (২৭ এপ্রিল) জিজ্ঞাসাবাদের জন্যে সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার সকালে এ ঘটনায় সন্দেহজনক দুইজনক র‌্যাব আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে বলে জানিয়েছেন এসপি মোঃ মাহফুজুল ইসলাম। বাঁশখালীর কুদুকখালী থেকে তাদের আটক করা হয়। তাদের আটক দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

আটক সিরাজুল হকের ছেলে ফজল কাদের মাঝি (৩০) ও শামসুল আলমের ছেলে আবু তৈয়ব মাঝি (৩২) ওই এলাকার বাসিন্দা। এর আগে গ্রেপ্তার দুই আসামি বাইট্টা কামাল ও করিম সিকদারকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্যে পাঁচদিনের রিমান্ডে নিয়েছে।

ট্যাগস :

কক্সবাজারে ১০ মরদেহ উদ্ধারের ঘটনায় আরও ৩জন আটক

আপডেট সময় : ০৪:২৩:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩