ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কঙ্কাল চোরে’র অপেক্ষায় দর্শকরা

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১০:৩৫:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মে ২০২১
  • / ১০৫৯ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্কঃঈদের বিশেষ টেলিফিল্ম কঙ্কাল চোরে ১ম বারের মতো জুটি বেধেই সাড়া ফেললেন শক্তিমান অভিনেতা মোশারফ করিম এবং এ সময়ের সেনসেসোনাল অভিনেত্রী রেহনুমা মোস্তফা।

কঙ্কাল চোরে এক মর্মস্পর্শী প্রেমের কাহিনীতে দেখা যাবে এই জুটিকে। দু’জনই অভিনয় করেছেন অনবদ্য। এই টেলিফিল্মের টেলিভিশন প্রোমোশনেই ব্যাপক সাড়া ফেলেছে এই জুটির অভিনয় এবং তোকে দেখি শিরোনামের গানটি। টেলিফিল্মের পুরো সম্প্রচার হওয়ার আগেই মানুষের মুখে মুখে স্থান পেয়েছে এই গানটি। ফলে অপেক্ষায় থাকা টিভির ঈদ দর্শকরা এবার ভালো একটি টেলিফিল্ম দেখতে পাবেন তা নিঃসন্দেহেই বলা যায়।

মোশারফ করিমের সঙ্গে অভিনয় প্রসঙ্গে রেহনুমা বলেন, কঙ্কাল চোর একটি করুণ প্রেমের কাহিনী। পরিচালক অত্যন্ত যত্নসহকারে প্রতিটি দৃশ্যের চিত্রায়ণ করেছেন। টেলিফিল্ম সুটিংয়ের প্রতিটি ক্ষেত্রে মোশারফ করিম অত্যন্ত সাহায্য করেছেন বলে জানান, রেহনুমা। টেলিফিল্মটি ভালো দর্শকপ্রিয়তা পাবে আশাও করেন তিনি।

উচ্চ শিক্ষা এবং জনসংযোগ কার্যক্রম নিয়ে ব্যস্ত থাকায়, অত্যন্ত বেছে বেছে কাজ করেন রেহনুমা মোস্তফা। কিন্তু ভালো গল্প এবং জুটি হিসেবে মোশারফ করিম থাকায় এই কঙ্কাল চোর টেলিফিল্মে অভিনয় করেছেন বলে জানান, দেশের প্রথম সারির টিভি সংবাদ উপস্থাপিকা রেহনুমা।

টেলিফিল্মটিতে আরো আছেন, খালিদ হাসান ও কচি খন্দকার। ঈদের ষষ্ঠ দিন দুপুরে একটি বেসরকারী টেলিভিশন চ্যানেলে, কঙ্কাল চোর টেলিফিল্মটি প্রচার হবে। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কঙ্কাল চোর টেলিফিল্মের এবং তোকে দেখি শিরোনামের গানটি জনপ্রিয়তা পেয়েছে।

রাজিবুল ইসলাম রাজিবের রচনায় টেলিফিল্মটি পরিচালনা করেছেন মেহেদী রনি।

[irp]

ট্যাগস :

কঙ্কাল চোরে’র অপেক্ষায় দর্শকরা

আপডেট সময় : ১০:৩৫:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মে ২০২১