ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জনপ্রতিনিধিদেরকে বাদ দিয়ে দলীয় লোক দিয়ে ত্রাণ বিতরণের নির্দেশ ইউএনও’র Logo ইউনুচ সরকারের ব্যয় বিতর্কে অনিশ্চয়তায় পাতাল মেট্রো রেল প্রকল্প Logo রাজপথে ফিরছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ! Logo ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইন-সুফল পাচ্ছে দেশ Logo জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি Logo সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, বাধা নেই কারামুক্তিতে Logo নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক করছে ভারত Logo জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর: কারামুক্তিতে নেই বাধা Logo ঘুষ চাওয়ার ঘটনা সামনে আসায় আইসিটি’র বিচারপ্রক্রিয়ার উপর আস্থা কমবে Logo অভিযোগ-প্রশ্নে জর্জরিত জুলাই হত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

কঙ্গনার দেহরক্ষীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১১:৫৭:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মে ২০২১
  • / ১০৬০ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্কঃবিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না বলিউড অভিনেত্রী কঙ্গনার। এবার তার ব্যক্তিগত দেহরক্ষী কুমার হেগড়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। মুম্বাইয়ের এক বিউটিশিয়ান এমনই অভিযোগ এনেছেন।

সূত্রের খবর, সম্প্রতি কুমারের বিরুদ্ধে মুম্বাইয়ের ডিএন নগর থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। ওই নারীর দাবি তাকে বিয়ের প্রতিশ্রুতিও দিয়েছিলেন কুমার হেগড়ে। কিছুদিন সম্পর্কে থাকার পর কর্ণাটকে চলে যান যুবক, শহরের বাইরে যাওয়ার সময় মহিলার কাছ থেকে ৫০ হাজার টাকাও ধার নেন।

সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, কুমারের সঙ্গে ওই নারীর পরিচয় আট বছর আগে। গত বছর নির্যাতিতাকে বিয়ের প্রস্তাব দেন তিনি। লিভ ইন সম্পর্কে থাকতে শুরু করেন দুজনে। একাধিকবার তার ফ্ল্যাটে এসে নির্যাতিতার সঙ্গে শারীরিক সম্পর্কে আবদ্ধ হন কুমার, এমনই অভিযোগ উঠে এসেছে। গত ২ এপ্রিল পঞ্চাশ হাজার টাকাও নিয়েছিলেন কুমার। পরে তিনি কর্ণাটক চলে যান। পরে কুমারের মায়ের কাছ থেকে তিনি জানতে পারেন যে কুমার অন্য একজনকে বিয়ে করে তার সঙ্গেই থাকছেন।

[irp]

কুমারের বিরুদ্ধে মুম্বাই পুলিশ ৩৭সি৬ ধারা অনুযায়ী (ধর্ষণ), ৩ ৩৭৭ ধারা অনুযায়ী (অপ্রাকৃত যৌনতা) এবং আইপিসির ৪২০ ধারা (প্রতারণা) অনুযায়ী মামলা করেছে।

এর আগে কঙ্গনার প্রাক্তন হেয়ারস্টাইলিস্ট অলিস্টার ডিজিওর বিরুদ্ধে এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে উঠেছিল, গ্রেপ্তার করা হয়েছিল তাকেও। যদিও এ বিষয়ে এখনও মুখ খোলেননি কঙ্গনা। তবে তিনি একাধিকবার বডিগার্ডের সঙ্গে ক্যামেরাবন্দি হয়েছেন এবং বারবার উল্লেখ করতেন যে কুমার তার পরিবারের মতো।

[irp]

ট্যাগস :

কঙ্গনার দেহরক্ষীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

আপডেট সময় : ১১:৫৭:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মে ২০২১