ঢাকা ০৮:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কলকাতার স্ট্র্যান্ড রোডে অফিসে আগুন, দমকল কর্মীসহ ৯ জনের মৃত্যু

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৫:৪২:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ মার্চ ২০২১
  • / ১০৯৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:

কলকাতার স্ট্র্যান্ড রোডে রেলের অফিসে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৪ জন দমকল কর্মী, দুইজন রেলপুলিশ এবং হেয়ার স্ট্রিট থানার একজন অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর রয়েছেন।

বাকি দুজনের শরীর ঝলসে যাওয়ায় এখনও অব্দি তাদের চেনা যায়নি। এছাড়াও এক রেলকর্মীও নিখোঁজ রয়েছেন।

খবর পেয়ে সোমবার রাতে ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের অগ্নিকাণ্ডকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে জানান তিনি। মৃতদের পরিবার পিছু ১০ লাখ রুপি আর্থিক সহায়তা ও এক জনকে সরকারি চাকরির দেয়ার ঘোষণা দিয়েন মুখ্যমন্ত্রী।

সোমবার সন্ধ্যায় বিল্ডিংয়ে আগুন লাগে। ভবনের ১৩ তলায় প্রথমে আগুন লাগে, পরে তা অন্য তলাতেও ছড়িয়ে পড়ে। ওই বাড়িতেই ছিল রেলসহ বিভিন্ন কেন্দ্রীয় সরকারি অফিস। আগুন নেভাতে হিমশিম অবস্থা হয় দমকল কর্মীদের।

ভবনের নকশা না পাওয়ায়  সময় নষ্ট না করে, আগুনের উৎসের সন্ধানে দমকল কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে লিফটের ব্যবহার করে বলে জানা গেছে। প্রায় সাড়ে পাঁচ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ট্যাগস :

কলকাতার স্ট্র্যান্ড রোডে অফিসে আগুন, দমকল কর্মীসহ ৯ জনের মৃত্যু

আপডেট সময় : ০৫:৪২:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ মার্চ ২০২১