ঢাকা ১১:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কলারোয়ায় ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

News Editor
  • আপডেট সময় : ০১:০১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১
  • / ১০৫৭ বার পড়া হয়েছে

কলারোয়ায় ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

রেজওয়ান উল্লাহ, সাতক্ষীরার:  সাতক্ষীরার কলারোয়া উপজেলায় একটি আলম সাধুতে অভিনব কায়দায় ফেনসিডিল পাচারকালে তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় আলম সাধুর বডিতে লুকিয়ে রাখা ২৮৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। ১৬ ফেব্রুয়ারি( মঙ্গলবার) দুপুরে উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের চিৎলা বটতলা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক মাদক ব্যবসায়ীরা হলেন, যশোর জেলার বেনাপোল থানার উত্তর বারোপোতা গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে নুর মোহাম্মদ, একই থানার মশিয়াডাঙ্গা গ্রামের আব্দুল হামিদের ছেলে মাহবুব ও একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে সাইদুর রহমান সাঈদ। কলারোয়া থানার পরিদর্শক (তদন্ত) জেল্লাল হোসেন জানান, ভারত থেকে অবৈধভাবে কলারোয়া সীমান্ত দিয়ে ফেনসিডিলের একটি বড় চালান আনা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চিৎলা বটতলা এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় সেখান থেকে একটি আলম সাধুসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাদের স্বীকারোক্তি মোতাবেক ইঞ্জিনচালিত আলমসাধুর বডির ভিতরে বিশেষ কায়দার লুকিয়ে রাখা ২৮৩ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। তিনি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ট্যাগস :

কলারোয়ায় ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

আপডেট সময় : ০১:০১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১