ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জনপ্রতিনিধিদেরকে বাদ দিয়ে দলীয় লোক দিয়ে ত্রাণ বিতরণের নির্দেশ ইউএনও’র Logo ইউনুচ সরকারের ব্যয় বিতর্কে অনিশ্চয়তায় পাতাল মেট্রো রেল প্রকল্প Logo রাজপথে ফিরছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ! Logo ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইন-সুফল পাচ্ছে দেশ Logo জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি Logo সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, বাধা নেই কারামুক্তিতে Logo নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক করছে ভারত Logo জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর: কারামুক্তিতে নেই বাধা Logo ঘুষ চাওয়ার ঘটনা সামনে আসায় আইসিটি’র বিচারপ্রক্রিয়ার উপর আস্থা কমবে Logo অভিযোগ-প্রশ্নে জর্জরিত জুলাই হত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

কাঁপাচ্ছে বিজয়ের ‘মাস্টার’, হিন্দিতে রিমেকের সিদ্ধান্ত

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৪:৫৪:২৫ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১
  • / ১০৭৫ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক:তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়। সম্প্রতি মুক্তি পেয়েছে তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘মাস্টার’। মুক্তির পর বক্স অফিস কাঁপাচ্ছে সিনেমাটি। মাত্র তিন দিনেই বিজয়ের সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে নিয়েছে ১০০ কোটি রুপি।করোনা মহামারি মধ্যেই সিনেমাটির এমন সাফল্য দেখে এটিকে হিন্দি ভাষায়ও রিমেকেরও ঘোষণা দেয়া হয়েছে।

করোনার ভাইরাসের প্রকোপের কারণে মাত্র ৫০ শতাংশ দর্শক নিয়ে চলছে দক্ষিণ ভারতের প্রেক্ষাগৃহগুলো। কিন্তু এর মধ্যেও অপ্রতিরোদ্ধভাবে ব্যবসা করেই চলেছে ‘মাস্টার’। শনিবার (১৬ জানুয়ারি) চলচ্চিত্র বিশ্লেষক কৌশিক এলএম টুইটারে জানান, ‘মাস্টার’ ঝড়ে মাত্র তিন দিনে বক্স অফিস থেকে ১০০ কোটি আয় হয়েছে। মূলত আন্তর্জাতিক বাজারসহ এই আয় দাঁড়িয়েছে।

বিশ্ব বাজারের পাশাপাশি প্রতীক্ষিত সিনেমা ‘মাস্টার’ লোকালিও দুর্দান্ত ব্যবসা করছে। করোনা পরবর্তী বক্স অফিসে আয়ের রেকর্ড গড়েছে এটি। মাত্র ২ দিনে শুধুমাত্র তামিলনাড়ু থেকে সিনেমাটির আয় ৪০ কোটি রুপির বেশি।

এদিকে ‘মাস্টার’র এমন দুর্দান্ত সাফল্য দেখে প্রযোজনা সংস্থা এন্ডেমল শাইন ইন্ডিয়া, সিনেওয়ান স্টুডিওস এবং সেভেন স্ক্রিনস সিনেমাটি রিমেকের ঘোষণা দিয়েছে।

সিনেমাটির গল্পে ‘থালাপতি’ খ্যাত অভিনেতা বিজয়কে দেখা গেছে একজন শিক্ষকের চরিত্রে। যিনি কাজের প্রতি খুবই দায়িত্বহীন। পরে ঘটনাক্রমে তিনি প্রতিবাদী হয়ে ওঠেন। এতে খলচরিত্রে দেখা গেছে বিজয় সেতুপতিকে। এই দু’জনের দ্বন্দ্ব নিয়েই এগিয়েছে গল্প।

বিজয় অভিনীত অ্যাকশন-থ্রিলার ‘মাস্টার’ সিনেমা পরিচালনা করেছেন লোকেশ। এতে কলেজের অধ্যাপকের চরিত্রে অভিনয় করেছেন বিজয়। তার বিপরীতে দেখা গেছে মালবিকা মোহনানকে। এছাড়া অভিনয় করছেন বিজয় সেতুপাতি।

ট্যাগস :

কাঁপাচ্ছে বিজয়ের ‘মাস্টার’, হিন্দিতে রিমেকের সিদ্ধান্ত

আপডেট সময় : ০৪:৫৪:২৫ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১