ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কাজল কেন বিয়ে করেননি শাহরুখকে

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১০:১০:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১০ মে ২০২১
  • / ১০৫৬ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্কঃ বলিউডের কিং শাহরুখ খান। নানা উত্থান-পতনের মধ্য দিয়ে আজকের এ অবস্থানে এসেছেন তিনি। তার জীবনের নানা ঘটনা উল্লেখ করার মতো আছে। আর কাজলের সঙ্গে রসায়ন তো সবসময়ই ‘হট কেক’ থাকে।

১৯৯৩ সালে আব্বাস-মাস্তান জুটি পরিচালিত ‘বাজিগার’ ছবিতে একসঙ্গে অভিনয়ের মধ্য দিয়ে প্রথম জুটিবদ্ধ হয়ে কাজ করেন শাহরুখ-কাজল। অনেক গুঞ্জনই চলছিল তখন। তবে সব ধরনের গুঞ্জন পাশে রেখে শাহরুখ বিয়ে করেন গৌরীকে আর কাজল অজয়কে।

[irp]

কিন্তু অজয়ের সঙ্গে দেখা না হলে কী শাহরুখকে বিয়ে করতেন কাজল? ইনস্টাগ্রামে ‘আস্ক মি অ্যানিথিংয়ে’ অংশ নিয়েছিলেন কাজল। সেখানেই এক ভক্তের এমন প্রশ্নের মুখোমুখি হতে হয় বলিউডের এই অভিনেত্রীকে। যার উত্তরে তিনি বলেন, মানুষটি হয়তো আমাকে প্রস্তাব দিয়েছেন।

আরেক ভক্ত এ সময় প্রশ্ন করেন, শাহরুখ খানের সঙ্গে আবার কবে অভিনয় করবেন? আরেক ভক্তের এমন প্রশ্নের উত্তরে কাজল বলেন, শাহরুখকে জিজ্ঞেস করুন। শাহরুখের সঙ্গে সম্পর্কটা আসলেই কেমন? এই প্রশ্নের জবাবে অজয়পত্নী বলেন, ফ্রেন্ডস ফর লাইফ। আসলে শাহরুখকে শুধু বন্ধু হিসেবেই দেখতেন কাজল। তাই তাকে বিয়ে করেননি।

সর্বশেষ ২০১৫ সালে রোহিত শেঠি পরিচালিত ‘দিলওয়ালে’ ছবিতে কাজ করেন শাহরুখ-কাজল। এরপর এখন পর্যন্ত কোনো ছবিতে দেখা যায়নি এই রোমান্টিক জুটিকে।

ট্যাগস :

কাজল কেন বিয়ে করেননি শাহরুখকে

আপডেট সময় : ১০:১০:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১০ মে ২০২১