ঢাকা ১০:০৮ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

Astha DESK
  • আপডেট সময় : ০৮:৪৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • / ১০২৪ বার পড়া হয়েছে

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত হয়েছে। আজ রোববার (২১ জুন) সকালে দেশটির আল শাহানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয় কর্তৃপক্ষ মরদেহ উদ্ধার করে কাতারের একটি হাসপাতালের মর্গে নিয়ে গেছে।

নিহত ৫ বাংলাদেশি সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের বাসিন্দা। তারা হলো, কাদের আহমদ, জিবাল উদ্দিন, জসিম উদ্দিন, মোস্তাক আহমদ ও জুবায়ের আহমদ।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে প্রবাসীরা একটি পিকআপ ভ্যানে করে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে আল শাহানিয়া এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি দুর্ঘটনায় পড়ে। এতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। সূত্র-বাংলাদেশের অন্যতম প্রধান ও আন্তর্জাতিক বার্তা সংস্থার UNB News।

জালালাবাদ অ্যাসোসিয়েশন কাতারের সাধারণ সম্পাদক আহমেদ মালেক বলেন, কাতারে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশিদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক বলেন, দেশের অর্থনীতিতে অবদান রাখা আমাদের এই রেমিট্যান্স যোদ্ধাদের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। আমি নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

প্রতিমন্ত্রী বলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় নিহত ৫ বাংলাদেশির মরদেহ দ্রুততম সময়ের মধ্যে দেশে ফিরিয়ে আনতে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে যথাযথ আর্থিক ক্ষতিপূরণ প্রদানের জন্য সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করতে কাতার দূতাবাসের শ্রম উইংকে নির্দেশনা প্রদান করা হয়েছে। এই সংকটাপন্ন মুহূর্তে সরকার নিহতের পরিবারগুলোর পাশে রয়েছে।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

আপডেট সময় : ০৮:৪৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬