ঢাকা ১১:২৭ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo কুমিল্লায় পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় আটক-১৯ Logo কর কমিয়ে রাজস্ব বৃদ্ধির ছায়া বাজেট দিল জামায়াত Logo নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী Logo জামায়াত আমিরের সঙ্গে বৈঠক করে আনন্দিত মার্কিন রাষ্ট্রদূত Logo আবারও ইসলামী ব্যাংকে দখলকারী চক্রের দৃষ্টি পড়েছে : বিরোধীদলীয় নেতা Logo প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ : অধ্যাপক ডোনার Logo পুশ ইনের বিরুদ্ধে কর্মসূচি দেবে জামায়াত জোট Logo পুলিশ হত্যা করেছি–ঘোষণা দেওয়া সেই মাহাদী এবার আশ্রয় নিলেন থানায় Logo সন্ত্রাসীদের হামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী রবিন নিহত Logo একনেকে অনুমোদন পায়নি চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

কিশোরগঞ্জ জেলা আ’লীগের সভাপতি কামরুল আহসান শাহজাহান ইন্তেকাল করেছেন

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ০৩:৪৩:০৯ অপরাহ্ন, সোমবার, ২ মে ২০২২
  • / ১১১০ বার পড়া হয়েছে

রায়হান জামান, স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান আজ সোমবার ভোর রাতে ইন্তেকাল  করেছেন।

কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি স্ত্রী, ছয় ছেলে-মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. কামরুল আহসান শাহজাহান মিঠামইন উপজেলা পরিষদের একজন সফল চেয়ারম্যান হিসেবে ২০০৯ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন।

জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে ২০১৬ সালের ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. কামরুল আহসান শাহজাহান সভাপতি নির্বাচিত হন।

জেলা আওয়ামীলীগ ও পরিবার সূত্রে জানা গেছে, বাদ জোহর কিশোরগঞ্জ শহরের ঐতিহাসিক শহীদি মসজিদ প্রাঙ্গনে প্রথম এবং বাদ আসর মিঠামইন উপজেলা মৈশাকান্দি গ্রামের বাড়িতে শেষ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

তার মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গভীর শোক প্রকাশ করেছেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

কিশোরগঞ্জ জেলা আ’লীগের সভাপতি কামরুল আহসান শাহজাহান ইন্তেকাল করেছেন

আপডেট সময় : ০৩:৪৩:০৯ অপরাহ্ন, সোমবার, ২ মে ২০২২