ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

কুমিল্লায় অস্ত্রসহ ৫ ডাকাত আটক-২ পুলিশ আহত

Astha DESK
  • আপডেট সময় : ০৭:৩০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩
  • / ১০৪৭ বার পড়া হয়েছে

কুমিল্লায় অস্ত্রসহ ৫ ডাকাত আটক-২ পুলিশ আহত

কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আগ্নেয়াস্ত্রসহ আন্ত:জেলা ৫ ডাকাতকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় তৈরি কাঠের বাটযুক্ত একনলা বন্দুক (এসবিবিএল), ৫ রাউন্ড ১২বোর কার্তুজ, ২টি ছেনীসহ দেশীয় অস্ত্রসহ বিভিন্ন অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। পুলিশের সাথে ডাকাতদলের গুলি বিনিময় কালে দুই পুলিশ সদস্য আহত হয়েছে।

আজ মঙ্গলবার (৩০মে) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপরাধ) খন্দকার আশফাকুজ্জামান এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেন।

জানাযায়, মঙ্গলবার ভোর রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার আবদুল মান্নান বিপিএম (বার)এর নির্দেশনায় সহকারী পুলিশ সুপার মারুফ এর নেতৃত্বে বরুড়া থানার ওসি মোঃ ফিরোজ হোসেন ওসি  (তদন্ত) মীর রেজাউল ইসলামসহ বরুড়া থানা পুলিশের একটি দল বরুড়া লক্ষ্মীপুর শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে মাঠে অভিযান কালে আন্তঃ জেলা ডাকাত দলের সাথে পুলিশের মুখোমুখি হয়। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলেরা সদস্যরা পুলিশের ওপর গুলি ছুড়লে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা ১১ রাউন্ড শর্টগানের (রাবার বুলেট) গুলি ছুড়ে। এসময় পুলিশ ও ডাকাত দলের সাথে ধস্তাধস্তি হয় এতে ডাকাত দলের ৫ জন সক্রিয় সদস্যকে পুলিশ আটক করে।

আটককৃতরা হলো-জহির (৪২), নয়ন (২৮), আলমগীর (৩৮), কাউসার (৪০), খলিল (৫০)। তিন থেকে চার জন পালিয়ে যায়।

ধস্তাধস্তিতে ডাকাত দলের সদস্যরা ও দুজন পুলিশ কনস্টেবল সামান্য আঘাতপ্রাপ্ত হন। আহত পুলিশ সদস্যদের বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বরুড়া থানার ওসি মোঃ ফিরোজ হোসেন বলেন, আটককৃত ডাকাতদের বিরুদ্ধে চুরি-ডাকাতির ৮থেকে ১০টি করে মামলা রয়েছে। এ ঘটনায় বরুড়া থানায় পৃথক দুটি মামলা প্রক্রিয়ার্ধীন রয়েছে। ।

ট্যাগস :

কুমিল্লায় অস্ত্রসহ ৫ ডাকাত আটক-২ পুলিশ আহত

আপডেট সময় : ০৭:৩০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩