ঢাকা ০১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

কুমিল্লায় মাদক সেবনের ভিডিও ফেসবুকে দেয়ায় আ.লীগ নেতাকে হত্যা

Astha DESK
  • আপডেট সময় : ০৬:২১:২২ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩
  • / ১০৫০ বার পড়া হয়েছে

কুমিল্লায় মাদক সেবনের ভিডিও ফেসবুকে দেয়ায় আ.লীগ নেতাকে হত্যা

হাবিবুর রহমান মুন্না/কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লায় মাদক সেবনের তথ্য ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করায় আওয়ামী লীগ নেতা এনামুল হককে (৩২) কুপিয়ে শুক্রবার হত্যা করা হয়েছে বলে জানান কুমিল্লা জেলা পুলিশ সুপার মোঃ আবদুল মান্নান।

আজ রবিবার (২১ মে) দুপুরে কুমিল্লা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান, প্রযুক্তির মাধ্যমে খাগড়াছড়ি জেলার পানছড়ি থানার লৌগাং এলাকার আমতলীতে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত এজাহারনামীয় ২নং আসামি কাজী আমান উল্লাহ ও ৩নং আসামি আবু সাঈদকে শনিবার (২০ মে) আটক করা হয়।

আটককৃত আসামী কাজী আমান উল্ল্যাহ ও আবু সাঈদ আওয়ামী লীগ নেতা এনামুল হকের হত্যাকাণ্ডে প্রত্যক্ষভাবে অংশ গ্রহণ করে। মাদ্রাসার কমিটি, গত ইউপি নির্বাচন ও মসজিদ কমিটি নিয়ে জহির ও এনামুলের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল। সর্বশেষ জহিরের ফেন্সিডিল খাওয়ার ভিডিও প্রকাশ ও এই ভিডিও নিয়ে এনামুলের প্রচারণার কারণে সম্প্রতি এ বিরোধ চরমে উঠে।

এসব বিষয় নিয়ে জহির, আমান উল্ল্যাহ ও সাঈদ গংরা এনামুলকে শায়েস্তা করার পরিকল্পনা করে। এরই ধারাবাহিকতায় শুক্রবার আসামিরা সবাই এক মসজিদে জুম্মার নামাজ পড়ে। নামাজ শেষে আওয়ামী লীগ নেতা এনামুল হক মসজিদ থেকে বের হয়ে বাড়িতে যাওয়ার পথে হাজী সিরাজুল ইসলামের বাড়ির পূর্ব পার্শ্বে পাকা রাস্তার উপর গ্রেপ্তারকৃতরা সুইচ গিয়ার দিয়ে এনামুল হকের গলায় ও বুকে এলোপাথারী আঘাত করে হত্যা নিশ্চিত করে।

ঘটনার পর আসামিরা এলাকা ছেড়ে খাগড়াছড়ি পালিয়ে যায়। আটককৃত আসামী আমান উল্ল্যাহর দেয়া তথ্য মতে চৌদ্দগ্রামের দত্তসার দিঘীর ১শ গজ উত্তরে চট্টগ্রামমুখী লেনের পাশ হতে ঘটনায় ব্যবহৃত সুইস গিয়ারটি উদ্ধার করা হয়। এজাহারনামীয় অন্যান্য পলাতক আসামিদের আটকের চেষ্টা অব্যাহত আছে বলে জানান পুলিশ সুপার।

ট্যাগস :

কুমিল্লায় মাদক সেবনের ভিডিও ফেসবুকে দেয়ায় আ.লীগ নেতাকে হত্যা

আপডেট সময় : ০৬:২১:২২ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩