ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

কুমিল্লায় ৮০ কেজি গাজাসহ আটক-৩

Astha DESK
  • আপডেট সময় : ১২:২৫:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০২৩
  • / ১০৫৬ বার পড়া হয়েছে

কুমিল্লায় ৮০ কেজি গাজাসহ আটক-৩

কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলায় ৮০ কেজি গাঁজা ও ২টি সিএনজি চালিত অটোরিক্সাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (৬ জুলাই) ভোর রাতে উপজেলার বাঙ্গরা বাজার থানার আন্দিকোট ইউনিয়নের পাক দেওড়া দক্ষিনপাড়া থেকে মাদকসহ আটক করা হয়।

আটককৃতরা হলো, বি-বাড়িয়া জেলার কসবা থানার কামালপুর গ্রামের মোঃ রফিক সরকারের ছেলে সিএনজি চালক সোহেল মিয়া (২২), জাজিসার গ্রামের মৃত হারুন মিয়ার ছেলে সিএনজি চালক রাসেল মিয়া ওরফে সিজান আহম্মেদ (৩০) ও একই গ্রামের হাসান আলীর ছেলে আবু বক্কর ছিদ্দিক লিপু (২৪)।

পুলিশ সূত্রে জানা যায়, দুইটি সিএনজি চালিত অটোরিক্সা দিয়ে বি-বাড়িয়া জেলার কসবা থানার কুটি চৌমুহনী এলাকা হইতে মুরাদনগর উপজেলার দেওড়া হয়ে একটি মাদকের চালান আসছে। এমন গোপন সংবাদ পেয়ে মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা পুলিশর এসআই উগ্যজাই মারমার নেতৃত্বে একদল পুলিশ পাক দেওড়া কাচা রাস্তার উপর চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহন ও ব্যক্তিদের তল্লাশি চালায়।

এসময় সিএনজি চালিত অটোরিক্সা যাহার ইঞ্জিন নং-AZZWKG16708, চেসিস নং- MD2A27AY3KWG21550 ও চেসিস নং-MBX0004AFMBO88840 নাম্বারের দুইটি সিএনজি তল্লাশি করে ৮০ কেজি গাঁজা উদ্ধার করে। গাড়িতে থাকা তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ওসি মোঃ রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে এবং বৃহস্পতিবার দুপুরে তাদের কুমিল্লা জেলা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :

কুমিল্লায় ৮০ কেজি গাজাসহ আটক-৩

আপডেট সময় : ১২:২৫:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০২৩