ঢাকা ০৪:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর

কুষ্টিয়ায় সেপটিক ট্যাংকে নেমে দুইজনের মৃত্যু

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০২:২৩:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ মে ২০২১
  • / ১০৫২ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধিঃকুষ্টিয়া সদর উপজেলায় পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের যুগিয়া কদমতলা এলাকায় টয়লেটের সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে দুই রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে আমিরুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটেছে।

নিহত সাবিক মল্লিক মিরপুর উপজেলার তালবাড়িয়ার পশ্চিম গোবিন্দপুর গ্রামের স্বামীর মল্লিকের ছেলে। তিনি দুই ছেলেসন্তানের বাবা ছিলেন। আর নিহত মানিক আলী সদর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিপুর গ্রামের মন্ডলপাড়া এলাকার রুহুল আমিনের ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়েসন্তানের বাবা ছিলেন। তারা দুজনেই রাজমিস্ত্রির কাজ করতেন। এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

[irp]

স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে যুগিয়া কদমতলা এলাকায় মাহাতাব উদ্দিনের ছেলে আমিরুল ইসলামের নতুন ভবনের সেপটিক ট্যাংকের কাজ করতে যান রাজমিস্ত্রি মানিক। কিছুক্ষণ পর তার সাড়াশব্দ না পেয়ে সাদিক সেপটিক ট্যাংকের ভেতরে ঢোকেন। তিনি ট্যাংক থেকে মানিকের নিথর দেহ ওপরে তুলে আনেন। এ সময় সাদিকও মাটিতে লুটিয়ে পড়ে মারা যান।

পরে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত হন। ঘটনাস্থল থেকে কুষ্টিয়া মডেল থানা পুলিশ মানিক ও সাদিকের মরদেহ উদ্ধার করে।

কুষ্টিয়া মডেল থানার ওসি মোহাম্মদ শওকত কবির বলেন, মানিক ও সাদিক যুগিয়া কদমতলা এলাকায় আমিরুল ইসলামের বাড়িতে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে নিহত হয়েছেন। তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ট্যাগস :

কুষ্টিয়ায় সেপটিক ট্যাংকে নেমে দুইজনের মৃত্যু

আপডেট সময় : ০২:২৩:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ মে ২০২১