ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জনপ্রতিনিধিদেরকে বাদ দিয়ে দলীয় লোক দিয়ে ত্রাণ বিতরণের নির্দেশ ইউএনও’র Logo ইউনুচ সরকারের ব্যয় বিতর্কে অনিশ্চয়তায় পাতাল মেট্রো রেল প্রকল্প Logo রাজপথে ফিরছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ! Logo ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইন-সুফল পাচ্ছে দেশ Logo জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি Logo সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, বাধা নেই কারামুক্তিতে Logo নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক করছে ভারত Logo জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর: কারামুক্তিতে নেই বাধা Logo ঘুষ চাওয়ার ঘটনা সামনে আসায় আইসিটি’র বিচারপ্রক্রিয়ার উপর আস্থা কমবে Logo অভিযোগ-প্রশ্নে জর্জরিত জুলাই হত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

কৃশ ফোর ! নায়ক এবং খলনায়কের দ্বৈত চরিত্রে অভিনয় করবেন হৃতিক রোশন!

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৪:৩৩:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১
  • / ১০৭৩ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক:হৃতিক রোশনের বহু প্রতীক্ষিত ছবি কৃষ ৪ এ তাঁকে দেখা যাবে দ্বৈত চরিত্রে। গত বছরেই মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবির। কিন্তু আচমকা ক্যানসারে আক্রান্ত হন ছবির পরিচালক রাকেশ রোশন। আর সেই জন্যই স্থগিত হয়ে যায় ছবির মুক্তি। চিকিৎসার পর এখন সুস্থ আছেন সিনিয়র রোশন। তাই কোমর বেঁধে শুরু হয়ে গিয়েছে ছবির প্রি-প্রোডাকশনের কাজ।

জানা গেছে, কৃষ ৪-এ ভিলেন ও হিরো দু’টো চরিত্রই হৃতিক করবেন। কৃষ ফ্র্যাঞ্চাইজির প্রত্যেক ছবিতেই কিছু না কিছু চমক থাকে। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না বলেই মনে হচ্ছে। পরিচালক রাকেশ রোশন ও তাঁর ছেলে হৃতিক দু’জনেই নাকি আগে থেকে স্থির করে রেখেছিলেন যে কৃষ ৪-এর ইউএসপি এটাই হবে যে দ্বৈত ভূমিকায় থাকবেন হৃতিক। এটাও বলা হচ্ছে যে একজন অভিনেতা হিসেবে দীর্ঘ দিন ধরেই দ্বৈত ভূমিকায় অভিনয় করতে চেয়েছিলেন হৃত্বিক। তাঁর বাবার পরিচালিত ছবির হাত ধরেই তাঁর স্বপ্ন সত্যি হবে বলে অনুমান করা হচ্ছে।

কৃষ ৪-এর আগেও তিনটে ছবি মুক্তি পেয়েছিল। তাই প্রত্যেকবারই হৃতিক এবং কৃষের ভক্তরা ছবিতে নতুন কিছু প্রত্যাশা করেন। তাই নতুনত্ব যোগ না করলে এই ছবির ফ্র্যাঞ্চাইজি আর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। এর আগে এই ছবি সম্পর্কে চর্চার সময়ও কিছু চমকপ্রদ তথ্য উঠে আসে। বলা হয়েছিল যে এই ছবিতে টাইম ট্র্যাভেলের একটি বিশেষ ভূমিকা থাকবে। অর্থাৎ বর্তমান থেকে অতীতে পিছিয়ে যাওয়ার একটা বিষয় এই ছবিতে থাকতে পারে।

আর এই ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবি অর্থাৎ ২০০৩-এ মুক্তি পাওয়া কোই মিল গয়া-র কিছু অংশ এই ছবির সঙ্গে যোগ করার কথা ভেবেছিলেন পরিচালক। যেখানে সুপারহিরো কৃষ অতীতে ফিরে গিয়ে তাঁর বাবা রোহিত মেহরাকে আবার বাঁচিয়ে তুলবে এবং দেখা করবে জাদুর সঙ্গেও।

ট্যাগস :

কৃশ ফোর ! নায়ক এবং খলনায়কের দ্বৈত চরিত্রে অভিনয় করবেন হৃতিক রোশন!

আপডেট সময় : ০৪:৩৩:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১