ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কেএনএফের পুঁতে রাখা আইইডি বিস্ফোরণে সেনা সদস্যের মৃত্যু

Astha DESK
  • আপডেট সময় : ০৭:৫৮:০৮ অপরাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩
  • / ১০৪২ বার পড়া হয়েছে

কেএনএফের পুঁতে রাখা আইইডি বিস্ফোরণে সেনা সদস্যের মৃত্যু

আস্থা রিপোর্টঃ

বান্দরবানের রুমায় আবারও কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর সন্ত্রাসীদের পুঁতে রাখা আইইডি বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন এক সেনা সদস্য। শুক্রবার (১৬ জুন) দুপুরে উপজেলার সিলোপি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তার নাম মোন্নাফ হোসেন রাজু (২১)। তাঁর বাড়ী নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার বাড়াইশালপাড়া গ্রামে। এ ঘটনায় আহত হয়েছেন মোঃ রেজাউল (২৪) নামে আরেক সেনা সদস্য।

আইএসপিআর জানায়, শুক্রবার সকালে সেনাবাহিনীর টহল দল বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণের জন্য পাইনুম পাড়া এলাকায় যাওয়ার পথে ক্যাম্প থেকে ৪শ মিটার দূরে কেএনএফ সন্ত্রাসীদের পুঁতে রাখা আইইডি বিস্ফোরিত হয়। এ সময় সৈনিক মোন্নাফ হোসেন রাজু এবং সৈনিক মোঃ রেজাউল স্প্রিন্টারের আঘাতে গুরুত্বর আহত হয়। তাদের উদ্ধার করে হেলিকপ্টারে করে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ এ নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সৈনিক মোন্নাফ মারা যান।

উল্লেখ্য, এর আগে ১ জুন রুমা উপজেলার রেমাক্রী প্রাংশা ইউনিয়নের ছিলোপি পাড়ায় কেএনএফ সন্ত্রাসীদের পুঁতে রাখা আইইডি বিষ্ফোরণে এক সেনা সদস্যের মৃত্যু হয়। এ পর্যন্ত কুকিচিনের পুতে রাখা আইইডি বিষ্ফোরণ ও হামলায় বান্দরবানে পাঁচ সেনা সদস্য নিহত হয়েছেন।

ট্যাগস :

কেএনএফের পুঁতে রাখা আইইডি বিস্ফোরণে সেনা সদস্যের মৃত্যু

আপডেট সময় : ০৭:৫৮:০৮ অপরাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩