ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জনপ্রতিনিধিদেরকে বাদ দিয়ে দলীয় লোক দিয়ে ত্রাণ বিতরণের নির্দেশ ইউএনও’র Logo ইউনুচ সরকারের ব্যয় বিতর্কে অনিশ্চয়তায় পাতাল মেট্রো রেল প্রকল্প Logo রাজপথে ফিরছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ! Logo ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইন-সুফল পাচ্ছে দেশ Logo জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি Logo সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, বাধা নেই কারামুক্তিতে Logo নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক করছে ভারত Logo জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর: কারামুক্তিতে নেই বাধা Logo ঘুষ চাওয়ার ঘটনা সামনে আসায় আইসিটি’র বিচারপ্রক্রিয়ার উপর আস্থা কমবে Logo অভিযোগ-প্রশ্নে জর্জরিত জুলাই হত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

ক্ষুব্ধ হয়েছিল হনুমান চড় মেরেছিল প্রিয়াঙ্কাকে

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৪:৫২:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১
  • / ১০৭৭ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক:

কোনো সিনেমার দৃশ্য নয়! বাস্তবেই হনুমানের চড় খেয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া! বলিউড-হলিউড কাঁপানো বিশ্ব সুন্দরীর গালে শেষমেশ একটা হনুমান চড় বসাল! অভিনেত্রী নিজেই ফাঁস করেছিলেন ‘ব্লাস্ট ফ্রম দ্য পাস্ট’। ২০১৬ সালে কপিল শর্মার চ্যাট শোতে এসে সবার সামনেই নিজের সঙ্গে ঘটে যাওয়া এই অদ্ভুত ঘটনার কথা বলেছিলেন প্রিয়াঙ্কা।

প্রিয়াঙ্কা জানান, তখন তিনি তৃতীয় শ্রেণিতে পড়েন। স্কুলের মাঠে গাছের ডালে একটা হনুমানকে নিজের গা পরিষ্কার করতে দেখে খুব হেসেছিলেন তিনি। তার হাসিতেই বোধ হয় ক্ষুব্ধ হয়েছিল হনুমান। ব্যাস! অমনি গাছের ডাল থেকে সোজা নেমে এসে প্রিয়াঙ্কার গালে বসিয়ে গিয়েছিল ৫ আঙুলের ছাপ! এরপর হাসতে হাসতে প্রিয়াঙ্কা বলেন, হনুমানটা নিচে এলো, আমাকে চড় মারল, চলে গেল। এভাবে হনুমানের থেকে চড় খেয়েছিলাম আমি।

অভিনেত্রীর ছোটবেলার এই গল্প শুনে হাসি ধরে রাখতে পারেনি সেখানে উপস্থিত দর্শক। এমনকি কপিল শর্মাও হেসেছেন। কপিল শর্মার শোতে একাধিকবার অতিথি হয়ে এসেছেন প্রিয়াঙ্কা। কৌতুকে কপিলকে যে একমাত্র তিনিই টক্কর দিতে পারেন, সে কথা স্বীকার করেন কমেডিয়ান নিজেই। সে বারও নিজের কথা দিয়ে কপিলকে রীতিমতো নাজেহাল করে তুলেছিলেন প্রিয়াঙ্কা।

ট্যাগস :

ক্ষুব্ধ হয়েছিল হনুমান চড় মেরেছিল প্রিয়াঙ্কাকে

আপডেট সময় : ০৪:৫২:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১