ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে আরও ৯ জনকে পুশইন করেছে বিএসএফ

Astha DESK
  • আপডেট সময় : ০২:০৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
  • / ১১১৩ বার পড়া হয়েছে

খাগড়াছড়িতে আরও ৯ জনকে পুশইন করেছে বিএসএফ

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার শান্তিপুর সীমান্ত দিয়ে ৫৬ দিনের মাথায় নারী ও শিশুসহ ৯ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বৃহস্পতিবার (২৬ জুন) সকালে পুশইন এর ঘটনা ঘটে।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম বলেন, নারী ও শিশুসহ ৯ জনকে পুশইন করা হয়েছে। তারা ভারতে শ্রমিক হিসেবে কাজ করতো। পুশইন হওয়াদের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তত্ত্বাবধানে বেলছড়ি উচ্চ বিদ্যালয়ে রাখা হয়েছে। তাদের পরিচয় যাচাই-বাছাই শেষে সিন্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, চলতি বছরের ৭ মে প্রথমবার মাটিরাঙ্গা ও পানছড়ি উপজেলার তিনটি পয়েন্ট দিয়ে বাংলাদেশে পুশইন করা শুরু করে ভারত। এ নিয়ে খাগড়াছড়ি সীমান্ত দিয়ে এখন পর্যন্ত ১শ ৫৪ জন বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষা বাহীনি (বিএসএফ)।

ট্যাগস :

খাগড়াছড়িতে আরও ৯ জনকে পুশইন করেছে বিএসএফ

আপডেট সময় : ০২:০৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫