ঢাকা ০৪:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

খাগড়াছড়িতে আঞ্চলিক দু-দলের বন্দুকযুদ্ধে নিহত-১

Astha DESK
  • আপডেট সময় : ১১:১৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩
  • / ১০৫৯ বার পড়া হয়েছে

খাগড়াছড়িতে আঞ্চলিক দু-দলের বন্দুকযুদ্ধে নিহত-১

স্টাফ রিপোর্টারঃ

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ইউপিডিএফ (গণতান্ত্রিক) ও ইউপিডিএফ (প্রসীত) আঞ্চলিক সশস্ত্র দুই দলের মধ্যে গুলিবিনিময়ে ১ জন নিহত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার দীঘিনালা ইউনিয়নের পুকুরঘাট এলাকার কার্বারী টিলায় এ ঘটনা ঘটে।

সূত্রে জানা যায়, গুলিবিনিময়ের ঘটনাস্থলেই ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের ত্রিদিব চাকমা (৪২) নামে একজন নিহত হয়। নিহত ত্রিদিব চাকমা দীঘিনালা উপজেলার কবাখালি ইউপির কৃপাপুর গ্রামের দেবেন্দ্র চাকমা’র ছেলে।

এদিকে, দীঘিনালায় ইউপিডিএফ সদস্য ত্রিদিব চাকমা নিহতের ঘটনা স্বীকার করেছে ইউপিডিএফ’র কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরণ চাকমা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

দীঘিনালা থানার ওসি মুহাম্মদ আলী জানান, গুলিবিনিময় ঘটনার কথা শুনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে গিয়ে কোন লাশ পায়নি। তিনি আরো জানান, কেউ অভিযোগ দায়ের করলে পুলিশ আইনগত ব্যবস্থা নিবে।

ট্যাগস :

খাগড়াছড়িতে আঞ্চলিক দু-দলের বন্দুকযুদ্ধে নিহত-১

আপডেট সময় : ১১:১৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩