ঢাকা ০৬:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

খাগড়াছড়িতে ভূমি সেবা বিষয়ক প্রচার পত্র বিতরণ

Astha DESK
  • আপডেট সময় : ১১:০৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩
  • / ১০৬৪ বার পড়া হয়েছে

খাগড়াছড়িতে ভূমি সেবা বিষয়ক প্রচার পত্র বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধিঃ

খাগড়াছড়িতে ভূমি সেবা সপ্তাহের দ্বিতীয় দিন ভূমি সেবা বিষয়ক ভ্রাম্যমাণ তথ্য ও পরামর্শ ডেক্সের স্টলে
ভূমি সেবা বিষয়ক প্রচার পত্র বিতরণ করা হয়েছে।

আজ বুধবার(২৪ মে ২৩) দুপুরে সদর উপজেলা পরিষদ চত্বরে সচেতন নাগরিক কমিটি সনাকের সমন্বয়ে গঠিত এক্টিভ সিটিজেন গ্রুপ (এসিজি)র উদ্যোগে এ কর্মসূচির অনুষ্ঠিত হয়। খাগড়াছড়ি সদর উপজেলা ভূমি অফিস এতে সার্বিক সহযোগিতা করেন।

এতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ এরফান উদ্দিন বলেন, ভূমি সেবা নিতে গিয়ে যাতে হয়রানির শিকার না হয় সে বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। ভূমি সেবা বিষয়ক যেকোনো জটিলতায় আপনারা আমার পরামর্শ নিবেন।
আপনাদের জন্য আমার দরজা সব সময় উন্মুক্ত।
ভূমি সংক্রান্ত যে কোনো সেবা গ্রহীতা যাতে দ্রুত সেবা পেতে পারেন সে লক্ষে কাজ করছি।

তিনি সেবা গ্রহীতাদের উদ্দেশ্যে ফ্রী নামজারির আবেদন, নামজারির জন্য শুনানি গ্রহণ, শুনানিতে মূল দলিল, এনআইডি কার্ডের গুরুত্ব, মিস মোকদ্দমার শুনানি গ্রহণ, ভূমি বিষয়ক সকল পরামর্শ প্রদান ও ভূমি সংক্রান্ত বিষয়ে সচেতনতামূলক বক্তব্য রাখেন।

এতে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি সচেতন নাগরিক কমিটি (সনাক) সদস্য ও ভূমি বিষয়ক উপ-কমিটির যুগ্ম-সম্পাদক সাংবাদিক জোহুর আহমেদ, সনাক সদস্য মধু মঙ্গল চাকমা, ধর্মরাজ বড়ুয়া, সদর উপজেলা এক্টিভ সিটিজেন গ্রুপ (এসিজি)র সমন্বয়ক, সাংবাদিক আব্দুর রহিম হৃদয়সহ সমন্বয়ক সাংবাদিক মোঃ মাইন উদ্দিন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)র খাগড়াছড়ি এরিয়া কোর্ডিনেটর আব্দুর রহমান, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ভূমি অফিসে আসা সেবা গ্রহীতা জনসাধারণ।

ট্যাগস :

খাগড়াছড়িতে ভূমি সেবা বিষয়ক প্রচার পত্র বিতরণ

আপডেট সময় : ১১:০৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩