খুলনা কৃষক দল নেতা হত্যা মামলার আসামি জামায়াত নেতা আটক
- আপডেট সময় : ১২:৩৬:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
- / ১০০৪ বার পড়া হয়েছে
খুলনা কৃষক দল নেতা হত্যা মামলার আসামি জামায়াত নেতা আটক
স্টাফ রিপোর্টারঃ
ঝিনাইদহে কৃষক দল নেতা তরু মুন্সী হত্যা মামলার প্রধান আসামি জেলা জামায়াতের কর্ম পরিষদের সদস্য মনোয়ার হোসেনকে আটক করেছে র্যাব।
শনিবার (১৪ মার্চ) বিকেলে ঝিনাইদহ শহরতলীর হামদহ আলহেরা পাড়া থেকে তাকে আটক করা হয়। পরে তাকে ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়, শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ শহরতলীর হামদহ আলহেরা পাড়ায় অভিযান পরিচালনা করে র্যাব তরু হত্যা মামলার প্রধান আসামি মনোয়ার হোসেনকে আটক করে ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
অভিযানের সময় স্থানীয়দের সঙ্গে বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। তখন তারা আটক আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। উল্লেখ্য, গতকাল শুক্রবার সকালে সদর উপজেলার গান্না ইউনিয়নের মাধবপুরে জামায়াত ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে ৮ নম্বর ওয়ার্ডের কৃষক দলের সাংগঠনিক সম্পাদক তরু মুন্সি গুরুতর আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই ঘটনায় তার ছেলে শিপন বাদী হয়ে শনিবার দুপুরে সদর থানায় ৫১ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
দৈনিক আস্থা/এমএইচ




















